Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
  • মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
  • বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ
  • পাটকেলঘাটায় গরুবোঝাই গাড়ি খাদে, নিহত ১
  • কোটচাঁদপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান সরদার আলী আহমদের জানাজায় মানুষের ঢল
  • কেশবপুরে পচা মাংস বিক্রি : ব্যবসায়ীকে জরিমানা
  • যশোরে ডায়মন্ড প্রতারক চক্রের তিন সদস্য আটক
  • শার্শায় নাশকতার আরেক মামলায় ছাত্রলীগ নেতা আকুল শ্যোন অ্যারেস্ট
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, ফেব্রুয়ারি ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চাকরি দেয়ার প্রলোভনে টাকা আত্মসাত ঘটনায় মামলা

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ২০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
প্রতিকী ছবি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বিজিবি ও পুলিশের চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে যশোরে বিজিবির সদস্য আবুল বাসার বিশ্বাসের (৫৫) বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। তিনি বাঘারপাড়া উপজেলার পাঠান পাইকপাড়া গ্রামের বাসিন্দা। মামলাটি করেছেন যশোর সদর উপজেলার সাতমাইল মথুরাপুর গ্রামের ইসমাইল হোসেন (৬৩)। অভিযোগটি আমলে নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী অভিযুক্ত আবুল বাসারের বিরুদ্ধে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

অভিযোগে  ইসমাইল হোসেন উল্লেখ করেন, পূর্বপরিচিত হওয়ায় আবুল বাসার তাকে প্রস্তাব দেন-ছেলেকে  বিজিবিতে চাকরি দিতে পারবেন তিনি। এ জন্য ৭ লাখ টাকা দিতে হবে। প্রস্তাবে রাজি হয়ে তিনি প্রথমে সাড়ে তিন লাখ টাকা দিতে সম্মত হন এবং চাকরি হওয়ার পর বাকি টাকা দেয়ার আশ্বাস দেন।

২০১৮ সালের ১ জুন সাক্ষীদের উপস্থিতিতে আবুল বাসার সাড়ে তিন লাখ টাকা নেন এবং দুই মাসের মধ্যে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন। চাকরি না হলে টাকা ফেরত দেওয়ার কথাও বলেন। কিন্তু নির্ধারিত সময়ে চাকরি না হওয়ায় কয়েক বছর এভাবে কেটে যায়। পরে আবুল বাসার নতুনভাবে প্রস্তাব দেন যে তার এক ছেলে পুলিশে চাকরি করে প্রয়োজনে বাদীর ছেলেকেও সেখানে চাকরি পাইয়ে দিতে পারবেন। কিন্তু সেখানেও কোনো অগ্রগতি হয়নি। পরে বলেন, চাকরিও দেব না, টাকাও ফেরত দেব না, পারলে আদায় করে নেন। বাধ্য হয়ে তিনি আদালতে মামলা করেন।

চাকরি টাকা আত্মসাত প্রলোভন মামলা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.