Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইরান–হিজবুল্লাহর সাড়াশি হামলা: ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত ১৪০, মৃত্যু বেড়ে ১০
  • শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা
  • ইরান যুদ্ধ: মধ্যপ্রাচ্যে আধিপত্য হারাতে পারে যুক্তরাষ্ট্র
  • যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা
  • যশোরে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও ফেনসিডিল আটক
  • বিচারহীনতার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও মশাল মিছিল
  • পাইকগাছায় ওলামাদলের সদস্য সচিবকে পিটিয়ে জখম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চাষী সম্মেলনের বিরিয়ানি খেয়ে হাসপাতালে শতাধিক

banglarbhoreBy banglarbhoreজুলাই ৭, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরার কলারোয়ায় চাষী সম্মেলনের বিরিয়ানি খেয়ে নারী, শিশু ও বয়স্কসহ দেড় শতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার সন্ধ্যায় কলারোয়া উপজেলার সিংহলাল গ্রামে আগাতা ফিডের চাষী সম্মেলনে দেয়া বিরিয়ানি খেয়ে রাতে তারা পেটের পিড়ায় আক্রান্ত হন। অসুস্থ ব্যক্তিদেরকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জালালাবাদ ইউপি সদস্য ও ফিড ব্যবসায়ী আফতাবুজ্জামান জানান, সিংহলাল বাজারে আগাতা ফিডের চাষী সম্মেলনে কলারোয়া উপজেলা সদরের চৌরাস্তা মোড়ের ঢাকা নবাব বিরিয়ানি হাউস থেকে ১২০ প্যাকেট বিরিয়ানি আনা হয়। এরপর চাষী সম্মেলন শেষে সন্ধ্যায় আগতদের মাঝে ওই বিরিয়ানী খেতে দেয়া হয়। পরে এই বিরিয়ানি খাওয়ার পর রাতে সকলের বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা শুরু হয়। এতে নারী, শিশু ও বয়স্কসহ দেড় শতাধিক ব্যক্তি অসুস্থ্য হয়ে পড়েন। অসুস্থদের কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, এই বিরিয়ানীর দোকানে বিষয়টি জানানোর পর তারা আমাকে উল্টো ধমক দেন। তিনি এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শফিকুল ইসলাম জানান, তাদের ফুড পয়জনিং হয়েছে। সকলেই ডায়রিয়ায় আক্রান্ত। এপর্যন্ত শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দিয়েছেন তারা। এর মধ্যে ৩০ জন ভর্তি রয়েছেন। বর্তমানে সবাই আশঙ্কামুক্ত রয়েছেন। বিরিয়ানিতে ফুড পয়জনিংয়ের কারণে এমনটা হতে পারে বলে জানান তিনি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা

মার্চ ৬, ২০২৬

যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা

মার্চ ৬, ২০২৬

যশোরে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি

মার্চ ৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.