Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চিত্রশিল্পী সমীর মজুমদারের মৃত্যু, শোক

banglarbhoreBy banglarbhoreমে ৩১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

খ্যাতিমান চিত্রশিল্পী, ভাস্কর ও সাহিত্যিক সমীর মজুমদার আর নেই  আজ শনিবার সকাল ভোর ৫ টায় ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন।

সমীর মজুমদার ছিলেন বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের স্নেহধন্য ছাত্র। শিশুদের জন্য গড়ে তোলা তাঁর ব্যতিক্রমী শিল্প উদ্যোগ ‘শিশুস্বর্গ’ তাকে দিয়েছে এক অনন্য পরিচিতি।

১৯৭০ সালের ৬ মার্চ নড়াইল জেলায় জন্মগ্রহণ করেন সমীর মজুমদার। খুলনা আর্ট কলেজ থেকে বিএফএ এবং ঢাকার ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (ইউওডিএ) থেকে এমএফএ ডিগ্রি অর্জন করেন তিনি। তাঁর চিত্রকর্মে উঠে এসেছে বাংলার খোলা প্রকৃতি, ঋতুচক্রের রঙিন পরিবর্তন, গ্রামীণ জীবনের স্নিগ্ধতা এবং আধ্যাত্মিক সৌন্দর্য।

দেশ-বিদেশে অনুষ্ঠিত একাধিক একক ও যৌথ চিত্রপ্রদর্শনীতে অংশগ্রহণ করে তিনি পেয়েছেন বিভিন্ন সম্মাননা ও পুরস্কার। তাঁর শিল্পকর্ম আজও দর্শকদের মুগ্ধ করে, অনুপ্রাণিত করে।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিশিষ্ট লেখক ও রাজনীতিবিদ বিমল বিশ্বাস, খবির শিকদার, শামীম বিশ্বাস, লেখক ও শিক্ষক শ্যামল শর্মা, বাম ছাত্রনেত্রী সুমাইয়া শিকদার ইলা প্রমুখ।

চিত্রশিল্পী সমীর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি

মার্চ ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.