Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
  • বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজেন গণহত্যা দিবস পালন
  • যশোরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চুকনগরে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

banglarbhoreBy banglarbhoreমে ২০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া

খুলনার চুকনগরে যথাযোগ্য মর্যাদায় ‘চুকনগর গণহত্যা দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ডুমুরিয়া উপজেলা প্রশাসন, বিএনপি ও এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চুকনগর গণহত্যা-৭১ স্মৃতিরক্ষা বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া চুকনগর কলেজ, হাসানিয়া দাখিল মাদ্রাসা, চুকনগর প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ করে।

এরপর খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. গাজী আব্দুল হকের পক্ষে স্থানীয় বিনেপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বধ্যভূমিতে ফুল দিয়ে ৭১ এর গণহত্যায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পুস্পস্তবক অর্পণ শেষ হলে বধ্যভুমি চত্বরে ৭১ এর গণহত্যায় নিহতদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং ডুমুরিয়া উপজেলা সমাজসেবা অফিসার সুব্রত বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমীন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শেখ আবুল কালাম মহিউদ্দিন, চুকনগর কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল হাফিজ মাহমুদ, ডুমুরিয়া থানার এস আই শাহীন কাদির, ডুমুরিয়া উপজেলা সাংবাদিক কল্যান সমিতির সভাপতি কাজী আব্দুল্লাহ, চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, চুকনগর বাজার বনিক সমিতির সভাপতি শাহিদুল ইলাম, কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স ম আব্দুর রাজ্জাক, প্রভাষক মনিরুল ইসলাম ব্রাউন, বিএনপি নেতা শেখ আবু শাহামা, প্রভাষক মনিরুল হক, হাসানিয়া দাখিল মাদ্রাসার সুপার শাহীন কাদির, বিএনপি নেতা হাবিবুর রহমান হবি, সরদার দৌলত হোসেন, চুকনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস, বিএনপি নেতা মাহবুব আলম, মফিজুল ইসলাম শেখ, আব্দুল হাই শেখ, মৃনাল কান্তি দাস, সোহেল মাহবুব, হুমায়ুন কবির, ছাত্রদল নেতা মেহেদী হাসান তুহিন, দিপু মল্লিক, সুদেব কুমার দাস, রিফাত শেখ, সাজিদ শেখ, গাজী ফয়সাল প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি

মার্চ ২৬, ২০২৬

লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা

মার্চ ২৫, ২০২৬

স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি

মার্চ ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.