নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া
খুলনার চুকনগরে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে। ডুমুরিয়া উপজেলা প্রশাসন সহ এলাকার বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে। শুরুতে সকাল ৮টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বধ্যভভুমিতে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা উত্তোলন, গণহত্যা-৭১ স্মৃতি বধ্যভুমিতে পুস্পমাল্য অর্পণ, বধ্যভুমি চত্বরে গনহত্যায় নিহতদের স্মরণে আলোচনা সভা, কবিতা আবৃতি ও মুক্তিযুদ্ধভিত্তিক সঙ্গীত পরিবেশন। এ সময় উপজেলা প্রশাসন ছাড়াও আটলিয়া ইউনিয়ন পরিষদ, বেসরকারি সংস্থা উত্তরণ, চুকনগর কলেজ, চুকনগর প্রেসক্লাব ও আপারভদ্রা অববাহিকা পানি কমিটির পক্ষ থেকে বধ্যভূমিতে পুস্পমাল্য অর্পণ করা করা হয়।
বধ্যভ’মি চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকারের সভাপতিত্বে আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভা, কবিতা আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
এছাড়া সকাল ১০টায় চুকনগর কলেজ মিলনায়তনে চুকনগর গণহত্যায় নিহতদের স্মরণে এক স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। চুকনগর কলেজ, চুকনগর প্রেসক্লাব ও আপারভদ্রা অববাহিকার পানি কমিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল হাফিজ মাহমুদের সভাপতিত্বে চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন লেখক ও গবেষক অধ্যাপক হাশেম আলী ফকির।
বিশেষ অতিথি ছিলেন খর্ণিয়া হাইওয়ে থানার ওসি মো. জসিম, মাগুরাঘোনা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই ইব্রাহিম হোসেন, চুকনগর কলেজ গভর্নিং বডির সভাপতি আতিকুর রহমান, ডুমুরিয়া উপজেলা পানি কমিটির সভাপতি শেখ সেলিম আখতার স্বপন ও ডুমুরিয়া উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি কাজী আব্দুল্লাহ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অধ্যাপক জুলফিকার আলী জুলু, নিকুঞ্জ বিহারী মন্ডল, নুরে আলম, প্রভাষক ইয়াসিন আলী, সাংবাদিক কবি ইব্রাহিম রেজা, বিএনপি নেতা শেখ আবু শাহামা, আমিনুর রহমান, জামায়াত নেতা মো. মঈনুদ্দিন, কলেজ শিক্ষার্থী মালিহা রহমান ঐশি প্রমুখ।

