বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুড়ামনকাটি শাখার উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেকের সভাপত্বিতে গতকাল সকালে যশোর চুড়ামনকাটিস্থ সংগঠনের নিজ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি অতিথি ছিলেন যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল লতিফ, বিশেষ অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা মতিয়ার রহমান।
আরো উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ও কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু, রইচ উদ্দিন, জলাল উদ্দিন, আনোয়ার হোসেন, সরোয়ার হোসেন, সামসউলহুদা, নজরুল ইসলাম, মশিউর রহমান বাবু মুন্সি, আক্রাম হোসেন, হারুন অর রশিদ, মতিউর রহমান, নুরুল ইসলাম, আব্দুল মজিদ, রওশন আলী, আশরাফ হোসেন, ডা. নিজাম উদ্দিন আহমেদ, হাফিজুর রহমান, নজরুল ইসলাম, আব্দুল খালেক, মোশাররফ হোসেন, রফি উদ্দিন, আনছার আলী, শাহবুদ্দিন, আব্দুল কাশেম, লোকমান হোসেন, ওলিয়ার রহমান, শামউল হক, ইনচান আলী, মোজাহার হোসেন, আমিন উদ্দিন, নাছিম উদ্দিন, আব্দুল মালেক, মোদাছেক হোসেন, আব্দুল কাশেম, সিরাজুল ইসলাম মন্টু প্রমুখ।
সভায় বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে ধানের শীষে ভোট দেয়ার জন্য আহ্বান জানান।
