Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে মানব পাচার প্রতিরোধে সভা অনুষ্ঠিত
  • বহুতল ভবন নির্মাণে নজরদারি নেই পৌরসভার, ঝুঁকিতে সাতক্ষীরাবাসী
  • কেশবপুরে গবাদি প্রাণির সুরক্ষা বিষয়ে খামারিদের প্রশিক্ষণ
  • টিচার্স জার্নালিস্ট এসোসিয়েশন যশোর : ইলিয়াস আহ্বায়ক, সোহেল সদস্য সচিব
  • কোটচাঁদপুরে ডাকাতি মামলায় পুলিশি অভিযানে ক্ষুব্ধ গ্রামবাসী
  • কেশবপুরে পুলিশি অভিযানে নারীসহ ১১ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
  • রামপালে যুব ও স্বেচ্ছাসেবক দল নেতাদের নামে মামলা : প্রত্যাহার দাবিতে বিক্ষোভ স্মারকলিপি
  • যশোরে ‘ডিলাইট সরদার প্যালেস’ নির্মাণ বন্ধ, ৬৭ লাখ টাকার বেশি বিল বকেয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চেক দুর্নীতি মামলার চার্জশিট গ্রহণ : গ্রেফতারি পরোয়ানা জারি

যশোর শিক্ষা বোর্ড
banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ২০, ২০২৫No Comments৯ Views
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর শিক্ষা বোর্ডের চেক দুর্নীতি মামলার চার্জশিট গ্রহণ ও অভিযুক্ত ১১ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। বুধবার যশোরের সিনিয়র স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) শেখ নাজমুল আলম চার্জশিটের উপর শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।

একই সাথে চার্জশিটে অব্যাহতি চাওয়া এ মামলার এজাহারনামীয় আসামি বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোল্লা আমীর হোসেন, সাবেক সচিব প্রফেসর এএমএইচ আলী আর রেজাকে খালাস দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

আসামিরা হলেন, যশোর শিক্ষা বোর্ডের বরখাস্ত হওয়া হিসাব সহকারী আব্দুস সালাম, ঠিকাদার ভেনাস প্রিন্টিং অ্যাণ্ড প্যাকেজিংয়ের মালিক শরিফুল ইসলাম বাবু, শেখহাটি জামরুলতলা এলাকার বাসিন্দা আশরাফুল আলম, পোস্ট অফিসপাড়ার গাজী নূর ইসলাম, বড় বাজার জামে মসজিদ লেনের প্রত্যাশা প্রিন্টিং প্রেসের মালিক রুপালী খাতুন, উপশহর ই-ব্লকের সহিদুল ইসলাম, রকিব মোস্তফা, শিক্ষা বোর্ডের সহকারী মূল্যায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, নিম্নমান সহকারী জুলফিকার আলী, চেক ডেসপাসকারী মিজানুর রহমান ও কবির হোসেন।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২৪ সালের ১৬ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোরের তৎকালীন উপ-পরিচালক আল-আমিন শিক্ষা বোর্ডের আলোচিত চেক দুর্নীতি মামলার তদন্ত শেষে ১১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। বুধবার চার্জশিটের উপর শুনানি শেষে বিচারক পলাতক ১১ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির এ আদেশ দিয়েছেন।

উল্লেখ্য, যশোর শিক্ষা বোর্ডের ৩৮টি চেক ঘষামাজা করে পৌনে ৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এ মামলা করা হয়েছিল।

গ্রেফতারি পরোয়ানা চার্জশিট চেক দুর্নীতি মামলা যশোর শিক্ষা বোর্ড
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে মানব পাচার প্রতিরোধে সভা অনুষ্ঠিত

জুন ৪, ২০২৬

বহুতল ভবন নির্মাণে নজরদারি নেই পৌরসভার, ঝুঁকিতে সাতক্ষীরাবাসী

জুন ৪, ২০২৬

কেশবপুরে গবাদি প্রাণির সুরক্ষা বিষয়ে খামারিদের প্রশিক্ষণ

জুন ৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.