Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশি সন্দেহে পুশইন : বেনাপোলে ভারতীয় নারী ও শিশুর অনিশ্চিত দিন
  • দেড়শ’ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকটে ক্ষুব্ধ পৌরবাসী
  • শার্শায় প্রতিবন্ধি দম্পতির শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
  • মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন
  • ঝিনাইদহের খুশি হত্যা মামলার প্রধান আসামি দেবহাটা থেকে গ্রেফতার
  • যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর
  • ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
  • চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ১০, ২০২৫

চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে লুট!

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ১০, ২০২৫
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরায় চেতনানাশক স্প্রে করে এক ব্যবসায়ীর পরিবারের সদস্যদের অজ্ঞান পূর্বক বাড়িতে থাকা সোনার গহনা ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অচেতন অবস্থায় থাকা ওই পরিবারের চারজনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার দিবাগত গভীর রাতে সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ চুপড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন, দক্ষিণ চুপড়িয়া গ্রামের সার ও কীটনাশক বিক্রেতা মুজিবর রহমান (৫৫), তার স্ত্রী মেহেরুন্নেছা (৪৫), মেয়ে ফারজানা আক্তার (২৫) ও জামাতা মনির খান (৩০)।

দক্ষিণ চুপড়িয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে ঝাউডাঙা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মেহেদী হাসান জানান, রোববার রাত ১১টার পরে চাচা মুজিবর রহমান, চাচী মেহেরুন্নেছা, চাচাত বোন ফারজানা ও দুলাভাই মনির খাঁন খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে তার চাচাত ভাই মনিরুলের দুই বছরের বাচ্চা মোবাশ্বের রহমান অসুস্থ হয়ে পড়ায় চাচা মুজিবর রহমানকে ডাকাডাকি করেন। কিন্তু সাড়া পাওয়া যায়নি। একপর্যায়ে তারা দেখেন বাড়ির ওয়ারড্রপ, আলমারি ও শোকেজ ভাঙা। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে জিনিসপত্র। দুর্বৃত্তরা চেতনানাশক স্প্রে করে পরিবারের চারজনকে অচেতন করে সোনার গহনা ও নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। তবে চাচার চেতনা না ফেরা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

সাতক্ষীরা সদর হাসপতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অসীম কুমার সরকার জানান, মুজিবর রহমানসহ তাদের পরিবারের চারজনের চেতনা কখন ফিরবে তা এই মুহূর্তে বলা যাবে না। তবে মনির খানের বাচ্চা সওদামনি আশঙ্কামুক্ত রয়েছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চেতনানাশক বাড়িতে ব্যবসায়ীর লুট স্প্রে করে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাংলাদেশি সন্দেহে পুশইন : বেনাপোলে ভারতীয় নারী ও শিশুর অনিশ্চিত দিন

দেড়শ’ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকটে ক্ষুব্ধ পৌরবাসী

শার্শায় প্রতিবন্ধি দম্পতির শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.