Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম সেপ্টেম্বর ৫, ২০২৪

চেয়ারম্যানের অনুপস্থিতিতে ভোগান্তিতে নাগরিকরা

যশোর সদরের নওয়াপাড়া ইউপি
banglarbhoreBy banglarbhoreNo Commentsসেপ্টেম্বর ৫, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনুপস্থিত থাকায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন বন্ধ রয়েছে। সাথে সাথে সীমিত রয়েছে জন্ম সনদ, নাগরিক সনদ, ওয়ারেশ কায়েম সনদ, মাতৃত্বকালীন ভাতার আবেদনসহ বিভিন্ন সেবামূলক কাজ। ফলে জরুরি প্রয়োজনে সেবা নিতে আসা নাগরিকরা ফিরছেন হতাশ হয়ে। কবে নাগাদ এই সব সেবা পুরোপুরি চালু হবে বলতে পারছেন না স্বয়ং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও ডিজিটাল সেন্টারের দায়িত্বে থাকা উদ্যোক্তারাও। স্থানীয় রাজনীতিতে চরম গ্রুপিং থাকার কারণে মূলত ইউনিয়ন পরিষদে হাজির হতে পারছেন না চেয়ারম্যান।
বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা গেছে, নাগরিক সেবা নিতে আসা ব্যক্তিরা সেবা না পেয়ে বাসায় ফিরছেন। কাজ না থাকাতে আলস সময় পার করছেন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও সচিব।
৩নং ওয়ার্ডের বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, তার মেয়ের সনদপত্র ও জন্ম নিবন্ধনে নামের সমস্যা নিয়ে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে তার। ইউনিয়ন পরিষদে এসেও কোনো সুরাহা করতে পারছেন না। দায়িত্বশীল কেউ না থাকাতে কার সাথে পরামর্শ করবেন বুঝতে পারছেন না। বাধ্য হয়ে ফিরে যেতে হচ্ছে।
নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সেলিম রেজা বলেন, আগের থেকে কাজ কমেছে। এখন সীমিত পরিসরে কাজ করতে হচ্ছে তাদের। অনলাইনে বিভিন্ন আবেদন করায় মূলত তাদের কাজ। তাদের কাজ শেষে সচিবের কাছে ফাইল হস্তান্তর করা হয়। সেখানে চেয়ারম্যানের স্বাক্ষর লাগলে কেউ কেউ নিজ দায়িত্বে চেয়ারম্যানের কাছ থেকে স্বাক্ষর করে নিচ্ছেন।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমীন বলেন, নাগরিকদের সেবামূলক কার্যক্রম চলমান রয়েছে। চেয়ারম্যান অফিস করছেন না। যাদের চেয়ারম্যানের স্বাক্ষর প্রয়োজন হচ্ছে তারা তার সাথে দেখা করে স্বাক্ষর করে নিচ্ছেন। আমাদের জরুরি প্রয়োজনে আমরাও তার বাসায় লোক পাঠিয়ে কাগজপত্রে স্বাক্ষর করে নিয়ে আসছি।
এ বিষয়ে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, আমি আমার ইউনিয়নবাসীকে নাগরিক সেবা দিয়ে যাচ্ছি। হয়ত আগের মত তারা সহজে সেবা পাচ্ছে না। তারপরও আমি চেষ্টা করছি সেবা দেয়ার জন্য। আমরা অফিস করতে পারছি না স্থানীয় রাজনৈতিক গ্রুপিংয়ের কারণে। এখনি অফিস করতে গেলে হয়ত সহিংসতা হতে পারে। আমি ব্যক্তিগতভাবে কোনো প্রকার সহিংসতার মধ্যে যেতে চাচ্ছি না। আমাদের আফিস করতে না দিলে ইউনিয়ন পরিষদ ভেঙ্গে দিক তারপরও এই ভোগান্তির একটা সমাধান হোক।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.