Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চাঁচড়া চেকপোস্টে বালিবাহী ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতার মা নিহত
  • যশোরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • যশোরের দর্জিপাড়ায় নতুন অর্ডার নেয়া বন্ধ
  • পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের ইফতার অনুষ্ঠিত
  • যশোরে নানা আচারে দোলযাত্রা উদযাপিত
  • বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা রুই মাছ আটক
  • মণিরামপুরে তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
  • পাইকগাছায় প্রাথমিক শিক্ষা কর্তার বিদায় সংবর্ধনা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চেয়ারম্যান অনুপস্থিত : যশোরের ১০ ইউপিতে প্রশাসক নিয়োগ

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ৫, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
সরকার পতনের পর থেকে সদরের লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলীমুজ্জামান ৫ আগস্টের পর থেকে কার্যালয়ে অনুপস্থিত। আছেন আত্মগোপন। ইউনিয়েনের নাগরিকরা সেবা থেকে বঞ্চিত। ইউনিয়ন চেয়ারম্যান না থাকায় জন্ম নিবন্ধনসহ কোন সেবা না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছিল তাদের। তাই ভোগান্তি কমাতে যশোর সদর উপজেলার সমবায় কর্মকর্তাকে ইউনিয়নের প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।

শুধু লেবুতলা নয়। সরকার পতনের পর আওয়ামী লীগ সমর্থক চেয়ারম্যানরা উধাও হয়ে যাওয়ার পর যশোরে অনেক ইউনিয়ন পরিষদে সেবা পাওয়া কঠিন হয়ে পড়ে। মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের এক বাসিন্দা বলেন, তার এক আত্মীয়ের পাসপোর্টের জন্য জন্মনিবন্ধন সংশোধন করা লাগবে। এছাড়া জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ অন্যান্য জরুরি সেবা পেতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছিল। এখন প্রশাসক নিয়োগ দেয়ায় কাজটি করতে পেরেছি। ইউনিয়ন পরিষদের কার্যক্রম ও জনসেবা সচল রাখতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেয়া হয়েছে।

সোমবার দেয়া আদেশে মণিরামপুরের ঝাপা ইউনিয়নে ঝাঁপা ইউনিয়নে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, দুর্বাডাঙ্গার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাযহারুল আনোয়ারের স্থলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সদরের লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলীমুজ্জামানের স্থলে উপজেলা সমবায় কর্মকর্তা, ইছালী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মোছা. ফেরদৌসী ইয়াসমিনের স্থলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপশহর ইউনিয়নের চেয়ারম্যান এহসানুর রহমানের স্থলে উপজেলা কৃষি কর্মকর্তা এবং ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেনের স্থলে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া শার্শার লক্ষণপুর ইউনিয়নের আনোয়ারা খাতুনকে সরিয়ে উপজেলা আইটি কর্মকর্তা, গোগা ইউনিয়নের তবিবর রহমানকে সরিয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, বাঁগআচড়া ইউনিয়নের আব্দুল খালেকের স্থলে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং উলাশী ইউনিয়নের রফিকুল ইসলামের স্থলে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় প্রভাব বিস্তার, জমি দখল, সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেয়াসহ নানা অপকর্মে জড়িতের অভিযোগ থাকায় ৫ আগস্ট সরকার পতনের পর ওই ১০ ইউপির চেয়ারম্যান ও মেম্বারদের অনেকেই অনুপস্থিত রয়েছেন।

মণিরামপুর ইউএনও নিশাত তামান্না বলেন, ৫ আগস্টের পর থেকে মশ্মিমনগর, ঝাঁপা ও দুর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। জেলা প্রশাসকের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করে পরিষদে উপস্থিত হয়ে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে বারবার তাগিদ দেয়া হয়েছে। তারা পরিষদে হাজির হতে অপারগতা প্রকাশ করেছেন।

ফলে তিন পরিষদে সেবা সচল রাখতে সেখানে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে ইউএনও নিশাত তামান্না বলেন, কতদিন প্রশাসকেরা পরিষদের দায়িত্বে থাকবেন সেই ব্যাপারে নির্ধারিত কিছু বলা হয়নি। এই চেয়ারম্যানদের ভাতা আপাতত বন্ধ থাকবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চাঁচড়া চেকপোস্টে বালিবাহী ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতার মা নিহত

মার্চ ৩, ২০২৬

যশোরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মার্চ ৩, ২০২৬

যশোরের দর্জিপাড়ায় নতুন অর্ডার নেয়া বন্ধ

মার্চ ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.