Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ
  • যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত
  • চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ৩, ২০২৬

মণিরামপুরে তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ৩, ২০২৬
Facebook Twitter WhatsApp
মণিরামপুরে তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
Share
Facebook Twitter LinkedIn

মণিরামপুর সংবাদদাতা
যশোরের মণিরামপুরে তিন দিনব্যাপি ‘কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা-২০২৬ শুরু হয়েছে। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি দপ্তর এই মেলার আয়োজন করেছে।

মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে মেলার সূচনা করা হয়। এরপর মণিরামপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেনের সভাপতিত্বে ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তবিবুর রহমানের সঞ্চালনায়  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাড. গাজী এনামুল হক।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সমরেন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমিন শাহনাজসহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে  মেলার গুরুত্ব তুলে ধরে এমপি এনামুল বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা এবং ক্রমবর্ধমান জনসংখ্যার পুষ্টি চাহিদা মেটাতে আমাদের সনাতন কৃষি থেকে বেরিয়ে বাণিজ্যিক ও আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিতে প্রবেশ করতে হবে।

এই মেলা কৃষকদের আধুনিক যন্ত্রপাতির সাথে পরিচয় করিয়ে দেবে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা রাখবে। আমরা চাই মণিরামপুরের প্রতিটি কৃষক যেন প্রযুক্তির ছোঁয়ায় তাদের উৎপাদন বহুগুণ বাড়িয়ে নিতে পারেন। অনুষ্ঠানে কৃষক, প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ

যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত

চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.