Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইরান–হিজবুল্লাহর সাড়াশি হামলা: ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত ১৪০, মৃত্যু বেড়ে ১০
  • শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা
  • ইরান যুদ্ধ: মধ্যপ্রাচ্যে আধিপত্য হারাতে পারে যুক্তরাষ্ট্র
  • যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা
  • যশোরে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও ফেনসিডিল আটক
  • বিচারহীনতার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও মশাল মিছিল
  • পাইকগাছায় ওলামাদলের সদস্য সচিবকে পিটিয়ে জখম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চেয়ারম্যান রবি হত্যার সপ্তাহ পার খুনের রহস্য নিয়ে উৎকন্ঠায় কর্মী-সমর্থকসহ সাধারণ মানুষ

পুলিশের দাবি দ্রুতই উন্মোচিত হবে খুনের রহস্য
banglarbhoreBy banglarbhoreজুলাই ১৩, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া

ডুমুরিয়ার জনপ্রিয় ইউপি চেয়ারম্যান শেখ বরিউল ইসলাম রবি হত্যাকাণ্ডের এক সপ্তাহ অতিবাহিত হলেও এখনো উন্মোচিত হয়নি খুনের রহস্য। ফলে এক ধরনের উৎকন্ঠা আর হতাশায় ভুগছে নিহতের কর্মী-সমর্থকসহ সাধারণ মানুষ। তবে পুলিশের দাবি, খুব শিঘ্রই উন্মোচিত হবে খুনের মোটিভ।

গত ৬ জুলাই শনিবার রাতে শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি আততীয়দের গুলিতে মারা যান। তিনি ওই দিন বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের কর্মী সভায় অংশগ্রহণ শেষে রাতে মোটরসাইকেলযোগে খুলনার নিরালাস্থ বাসায় ফিরছিলেন। পথিমধ্যে গুটুদিয়া ওয়াপদার মাথা নামক স্থানে পৌঁছালে সন্ত্রাসীরা তাকে পেছন থেকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় তার স্ত্রী শায়লা ইরিন বাদী হয়ে গত ৭ জুলাই রাতে মামলা করেন। মামলায় ৭ জনের নাম উল্লেখসহ আসামি করা হয় অজ্ঞাতনামা আরো ৭/৮ জনের বিরুদ্ধে। পুলিশ এ ঘটনায় দু’জনকে গ্রেফতার ও তাদের পাঁচ দিনের রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ করছে। এদিকে জনপ্রিয় এই চেয়ারম্যান হত্যার ঘটনায় সমগ্র উপজেলা জুড়েই উঠেছে প্রতিবাদের ঝড়। এরই মধ্যে ডুমুরিয়া উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।

এছাড়া তাদের পক্ষ থেকে নেয়া হয়েছে তিন দিনের কর্মবিরতির কর্মসূচি। এছাড়া উপজেলার শাহপুর, চুকনগর, শরাফপুর ও উলাসহ বিভিন্ন স্থানে অব্যাহত আছে বিক্ষোভ ও সমাবেশ। সভা সমাবেশে বক্তারা চেয়ারম্যান রবির খুনীদের গ্রেফতারসহ বিচার ও ফাঁসির দাবি জানান। এরই মধ্যে এক সপ্তাহ অতিবাহিত হয়েছে ওই খুনের ঘটনা। তবে এখনো পর্যন্ত উন্মোচিত হয়নি রহস্য। এদিকে মামলার একদিন পর জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে আজগর বিশ্বাস তারা ও সাইফুল সরদার বাবু নামের দু’জনকে আটক করে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ডে রেখেছে পুলিশ। তবে জনমুখে আটকের তালিকায় আরও নাম শোনা গেলেও পুলিশ ওই ব্যাপারে কিছুই বলেনি। এদিকে দিন যতই গড়াচ্ছে ততই উদ্বেগ আর হতাশায় ভুগছে তার কর্মী-সমর্থকসহ সাধারণ মানুষ। প্রকৃত খুনী কারা, কেন এবং কি কারণে খুনের শিকার হলেন চেয়ারম্যান রবি।

এমনি করে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাদের মনে। তবে এ প্রসঙ্গে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সুকান্ত সাহা জানান, চেয়ারম্যান রবির হত্যাকাণ্ড নিয়ে পুলিশ প্রশাসনের সকল টিম মাঠে কাজ করছে। যা কিছু করা হচ্ছে সবই সতর্কতার সাথে। এখনি জানাজানি হলে অনেক লস হয়ে যাবে। ফলে মামলা ও আসামিদের গ্রেফতারের স্বার্থে মুখ খোলা ঠিক হবে না। তবে আমরা আশাবাদী অতি দ্রুত এই মামলার মোটিভ উন্মোচন করা সম্ভব হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা

মার্চ ৬, ২০২৬

যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা

মার্চ ৬, ২০২৬

যশোরে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি

মার্চ ৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.