Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক: কারাদণ্ড ২
  • দাম বাড়ার আশঙ্কায় যশোরের পেট্রোল পাম্পে ভিড়
  • নজরকাড়া স্থাপত্যশৈলীতে যশোরের জঙ্গলবাঁধাল জামে মসজিদ
  • যশোরে শিশু ধর্ষণের অভিযোগ
  • চাঁচড়া চেকপোস্টে বালিবাহী ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতার মা নিহত
  • যশোরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • যশোরের দর্জিপাড়ায় নতুন অর্ডার নেয়া বন্ধ
  • পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের ইফতার অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় আ. লীগ নেতা হাবিবের দখলে থাকায় সরকারি ১২ বিঘা জমি উদ্ধার

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ২০, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
ত্রিশ বছর ধরে যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমানের অবৈধ দখলে থাকা সরকারি ১২ বিঘা (৪ একর) জমি উদ্ধার করেছে প্রশাসন। বুধবার সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে উপজেলার নারায়নপুর ইউনিয়নের বাহাদুরপুর মৌজার ওই জমি উদ্ধার করা হয়।

উপজেলা প্রশাসনের তথ্যমতে, চৌগাছা উপজেলার নারায়নপুর ইউনিয়নের বাহাদুরপুর মৌজার আরএস খতিয়ান ১ এর পুকুর ও পুকুর পাড় শ্রেণির আরএস দাগ ২৪১৯, জমির পরিমাণ ২ দশমিক ৬৪ ও আরএএস দাগ ২৪২০, জমির পরিমাণ এক দশমিক ২৫ একর সরকারি সম্পত্তি। ওই জমি ত্রিশ বছর ধরে অবৈধভাবে দখলে রেখেছিলেন চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমান। বুধবার সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহানের নেতৃত্বে অবৈধ দখলে থাকা ওই জমি উদ্ধার করে সাইনবোর্ড ও লাল নিশানা টাঙিয়ে দেওয়া হয়। শুধু ওই ৪ বিঘা জমি নয়, ক্ষমতার অপব্যবহার করে এসএম হাবিবুর রহমান উপজেলার বিভিন্ন মৌজার জমি অবৈধভাবে দখল করেছেন। আবার কোথাও কোথাও সরকারি সম্পত্তি লিজ নিয়ে নিজের নামে নামপত্তন করে নেয়ার অভিযোগও রয়েছে। সেইগুলো চিহ্নিত করে সরকারের দখলে নেওয়ার দাবি উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে চৌগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, ‘দীর্ঘ ৩০ বছর ধরে বাহাদুর মৌজায় আমাদের সরকারি জমি বেদখল ছিলো। আজ অভিযান চালিয়ে অবৈধ দখল থেকে সরকারি দখলে এনেছি। এটি আরএস রের্কডে খাস খতিয়ানে একই রয়েছে। তিনি জানান, দখলদার যেই হোক, আমাদের অভিযান চলমান থাকবে।

চৌগাছা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক: কারাদণ্ড ২

মার্চ ৩, ২০২৬

দাম বাড়ার আশঙ্কায় যশোরের পেট্রোল পাম্পে ভিড়

মার্চ ৩, ২০২৬

নজরকাড়া স্থাপত্যশৈলীতে যশোরের জঙ্গলবাঁধাল জামে মসজিদ

মার্চ ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.