Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • শ্যামনগরে তেলের জন্য দেড় কিলোমিটার দীর্ঘ লাইন
  • শার্শার কায়বা ইউনিয়ন শাখা ছাত্র শিবিরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
  • মেয়ের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি হলো না: সিরাজুল-কোহিনুরের শেষ আশ্রয় পাশাপাশি দুটি কবরে
  • যশোরে ইয়াবাসহ আটক ১
  • এক নিমেষে শেষ একটি পরিবার : পাশাপাশি তিন কবরে চিরনিদ্রায় শায়িত বাবা-নাতনি ও ছেলে
  • নানাবাড়ি বেড়াতে এসে প্রাণ গেল শিশু জান্নাতের
  • কেশবপুরে ঈদের ছুটির ভেতরেও অব্যাহত ছিল পরিবার পরিকল্পনা বিভাগের সেবা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় গৃহবধূ ও কৃষকের অপমৃত্যু

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১২, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় আগুনে পুড়ে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে এক গৃহবধূ ও কৃষকের অপমৃত্যু হয়েছে।
জানা গেছে, ৯ ফেব্রুয়ারি নিজ বাড়িতে রান্নার চুলার আগুনে দগ্ধ সামছুন নাহার (৫০) বুধবার ভোরে ঢাকায় চিকিৎসারত অবস্থায় মারা যান। তিন সন্তানের এই জননী
উপজেলার স্বর্পরাজপুর গ্রামের দুখুমিয়ার স্ত্রী।
নিহত সামছুন নাহারের স্বজনরা জানান, ৯ ফেব্রুয়ারি নিজ বাড়িতে কাঠের চুলায় রান্না করছিলেন। এ সময় অসাবধানতাবশত তার পরনের কামিজে আগুন লেগে দগ্ধ হন। তাকে  উদ্ধার করে প্রথমে চৌগাছা সরকারি হাসপাতালে পরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক খুলনায় রেফার করেন। সেখানে তার অবস্থা আরও অবনতি হলে ১১ ফেব্রুয়ারি ঢাকায় রেফার করেন। সবশেষে ঢাকা মেডিকেল বার্ণ ইউনিটে চিকিৎসারত অবস্থায় ১২ ফেব্রুয়রি ভোরে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে কেউ জানায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
অপরদিকে, বুধবার সকালে উপজেলার দিঘড়ী গ্রামের মাঠে বিদ্যুতের তারে জড়িয়ে রাজা হোসেন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, রাজা সকাল ৯ টার দিকে তার ধানের জমিতে সেচ দেয়ার জন্য মাঠে যাওয়ার সময় একটি অবৈধ সংযোগের বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান।
চৌগাছা থানার ওসি অনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

অপমৃত্যু কৃষকের গৃহবধূ চৌগাছায়
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

মার্চ ২৫, ২০২৬

শ্যামনগরে তেলের জন্য দেড় কিলোমিটার দীর্ঘ লাইন

মার্চ ২৪, ২০২৬

শার্শার কায়বা ইউনিয়ন শাখা ছাত্র শিবিরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মার্চ ২৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.