চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় আগুনে পুড়ে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে এক গৃহবধূ ও কৃষকের অপমৃত্যু হয়েছে।
জানা গেছে, ৯ ফেব্রুয়ারি নিজ বাড়িতে রান্নার চুলার আগুনে দগ্ধ সামছুন নাহার (৫০) বুধবার ভোরে ঢাকায় চিকিৎসারত অবস্থায় মারা যান। তিন সন্তানের এই জননী
উপজেলার স্বর্পরাজপুর গ্রামের দুখুমিয়ার স্ত্রী।
নিহত সামছুন নাহারের স্বজনরা জানান, ৯ ফেব্রুয়ারি নিজ বাড়িতে কাঠের চুলায় রান্না করছিলেন। এ সময় অসাবধানতাবশত তার পরনের কামিজে আগুন লেগে দগ্ধ হন। তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা সরকারি হাসপাতালে পরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক খুলনায় রেফার করেন। সেখানে তার অবস্থা আরও অবনতি হলে ১১ ফেব্রুয়ারি ঢাকায় রেফার করেন। সবশেষে ঢাকা মেডিকেল বার্ণ ইউনিটে চিকিৎসারত অবস্থায় ১২ ফেব্রুয়রি ভোরে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে কেউ জানায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
অপরদিকে, বুধবার সকালে উপজেলার দিঘড়ী গ্রামের মাঠে বিদ্যুতের তারে জড়িয়ে রাজা হোসেন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, রাজা সকাল ৯ টার দিকে তার ধানের জমিতে সেচ দেয়ার জন্য মাঠে যাওয়ার সময় একটি অবৈধ সংযোগের বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান।
চৌগাছা থানার ওসি অনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
শিরোনাম:
- সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
- দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
- ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
- লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
- শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
- যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
- দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
- ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ