Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অভয়নগরে আগুনে দগ্ধ রুবেলের মৃত্যু, অভিযুক্ত প্রাক্তন স্ত্রী ও স্বজনরা
  • যশোরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সংবাদ প্রকাশের পর নতুন কর্মস্থলে তালার সেই ঘুষখোর মনিরুজ্জামান
  • জ্যৈষ্ঠের তাপদাহে পুড়ছে যশোর, রাতে এক পশলা স্বস্তির বৃষ্টি
  • যশোরে শুঁটকি মাছের প্যাকেটে ৩ হাজার পিস ইয়াবা
  • যশোরে নানাবাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট শিশুর মৃত্যু
  • বিএসএফের পুশইনের প্রতিবাদে বেনাপোলে সীমান্তবাসীর অবস্থান কর্মসূচি
  • যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যশোরের ৫ জন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় ঘেরে মাছ চুরি ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ গেল প্রবাসীর!

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ২৪, ২০২৫No Comments৬ Views
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের চৌগাছায় মাছের ঘের (জলাশয়) থেকে বকুল হোসেন (৪৭) নামে এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে চৌগাছা-শার্শা সড়কের মশ্যমপুর মাঠের শিমুল হোসেনের মাছের ঘের থেকে তার লাশ উদ্ধার হয়। তিনি উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের বেড়গোবিন্দপুর বিশ্বাসপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে।
নিহতের স্ত্রীর শেফালি বেগম জানান, রোববার দিবাগত রাত একটার দিকে বকুল বেড়গোবিন্দপুর বাওড়ে মাছ ধরতে যাচ্ছে বলে বাড়ি থেকে বের হন। তবে সকালেও বাড়িতে না ফেরায় বকুলকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। খোঁজাখুজির একপর্যায়ে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে চাচতো ভাই শিমুল হোসেনের ভেড়ির তীরে পানি থেকে একটু উপরে মাটিতে উলঙ্গ লাশ দেখতে পাই। এরপর কলাপাতা দিয়ে ঢেকে দিয়ে পুলিশে খবর দেয়া হয়। পরে চৌগাছা থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের চাচা শুকুর আলী জানান, প্রায় এক যুগ মালেশিয়ায় প্রবাসী ছিলেন বকুল হোসেন। সে এক বছর আগে দেশে ফেরে। আবারও শ্রমিক হিসেবে মালেশিয়া যাওয়ার জন্য একটি কোম্পানির কাছে টাকাও দিয়েছিলেন। স্থানীয়দের ধারণা ভেড়িটিতে মাছ চুরি ঠেকাতে মালিক ভেড়িটির চার পাশে পানির মধ্যে বিদ্যুতের ফাঁদ পেতে রাখেন। রোববার রাতে বকুল ঘেরে মাছ ধরতে নামেন। তখন বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। ভেড়ির মালিক শিমুল হোসেন লাশটির পানি থেকে উঠিয়ে ভেড়ির পাশে রেখে পালিয়ে যায়। আপন চাচাতো ভাই হলেও বাড়িতে কোন সংবাদ দেয়নি।
এ বিষয়ে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, মাছ চুরি ঠেকাতে ভেড়িতে পেতে রাখা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

চৌগাছায় প্রবাসী প্রবাসীর লাশ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অভয়নগরে আগুনে দগ্ধ রুবেলের মৃত্যু, অভিযুক্ত প্রাক্তন স্ত্রী ও স্বজনরা

জুন ৪, ২০২৬

যশোরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জুন ৪, ২০২৬

সংবাদ প্রকাশের পর নতুন কর্মস্থলে তালার সেই ঘুষখোর মনিরুজ্জামান

জুন ৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.