চৌগাছা সংবাদদাতা
চৌগাছা উপজেলার বুড়িন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইফতার মাহফিল শনিবার অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার কবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোর্শেদ।

সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা আবু সাইদ, বাংলার ভোর চৌগাছা সংবাদদাতা আবদুল কাদের, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রভাষক মাহমুদুর রহমান, চৌগাছা  উপজেলা যুব জামায়াতের সভাপতি শাহ আলম, মাওলানা মিজানুর রহমান, মাওলানা মোতাছিম বিল্লাহ, মাওলানা সাইফুল ইসলাম, মাস্টার খলিলুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আব্বাস উদ্দিন, সাবেক শিবির নেতা নাজমুল হোসেন, ছাত্র শিবির নেতা জুবায়ের হোসেন, চৌগাছা উপজেলা শিবির সভাপতি এহসানুল কাদির প্রমুখ। ইফতার পূর্ব দোয়া  মোনাজাত পরিচালনা করেন আবু সাইদ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারির জাহাঙ্গীর আলম।

Share.
Exit mobile version