Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যুবদল নেতা রুবেল হত্যার ৩ আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার : যা বললো পুলিশ
  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ
  • শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ
  • কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা
  • ত্যাগ ও আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : গোলাম রসুল এমপি
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
  • যশোর রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
  • চৌগাছায় ১৫ বস্তা ইউরিয়া-ডিএপি সার জব্দ, দুইজনকে জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় জামায়াতের দায়িত্বশীল সম্মেলন

banglarbhoreBy banglarbhoreApril 7, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আয়োজনে দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জামায়াতের কেন্দ্রীয় কর্মসুচি জনসংযোগ ও দায়াতি পক্ষ বাস্তবায়নের লক্ষ্যে সোমবার বিকেলে কামিল মাদ্রাসা মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলার ১ টি পৌরসভা ও ১১ টি ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি, টিম সদস্য এবং উপজেলার সকল রুকুনরা অংশগ্রহণ করেন।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথির বক্তৃতা করেন যশোর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু জাফর সিদ্দিকী।
এ সময় বক্তারা বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক সংগঠন। দলটির প্রত্যেক নেতাকর্মী এতই যোগ্যতা সম্পন্ন যে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত শৃঙ্খলা আনয়ন ও নেতৃত্ব দেয়ার যোগ্যতা রাখেন। সাম্প্রতিক সরকার পতনের পর কেন্দ্রের প্রত্যেকটি সিদ্ধান্ত ও নির্দেশনা সর্বাত্মক পালন করার মাধ্যমে নেতাকর্মীরা তাদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। জামায়াতের আগামীদিনের কর্মসূচী হবে গণমানুষের আশা-আকাক্সক্ষা পূরণের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার পক্ষে। বাংলাদেশ জামায়াতে ইসলাম ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত জনসংযোগ ও দাওয়াতি পক্ষ ঘোষণা করেছেন। এই কর্মসূচী বাস্তবায়নে তৃণমূলের প্রত্যেক নেতাকর্মীকে পূর্বের চেয়ে দূর্বার গতিতে কাজ করার আহবান করেন।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম, সাবেক উপজেলা আমীর হাফেজ আমিন উদ্দিন, সহকারী সেক্রেটারি রহিদুল ইসলাম খান,  কামাল আহমেদ,  শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা তুহিনুর রহমান,  সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা ফিলিস্তিনের মুসলমানদের উপরে বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

চৌগাছায় জামায়াতের দায়িত্বশীল সম্মেলন
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যুবদল নেতা রুবেল হত্যার ৩ আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার : যা বললো পুলিশ

    September 5, 2026

    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ

    September 5, 2026

    শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.