চৌগাছা প্রতিনিধি
গতকাল বিকেলে যশোরের চৌগাছায় সবজিবাহী ট্রাকের ধাক্কায় দুই জন কৃষক নিহত হয়েছে। এদিন বিকেল ৫ টার দিকে চৌগাছা-ঝিকরগাছা রোডের পলুয়া গ্রামের মসজিদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন উপজেলার পাশাপোল ইউনিয়নের মালিগাতী গ্রামের নুর ইসলাম (৪৫) ও দুড়িয়ালি গ্রামের আয়ুব হোসেন (৬০)। আয়ুব হোসেন ঝিকরগাছা উপজেলার বেলে বিশেহরি গ্রামের বাসিন্দা। তিনি মালিগাতী গ্রামে বসবাস করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিকরগাছা থেকে ছেড়ে আসা চৌগাছাগামী সবজি বোঝাই (সাতক্ষীরা-ট-১১০৩৫৮) একটি দ্রুতগামী ট্রাক পলুয়া গ্রামের মসজিদ মোড়ে পৌছালে বিপরীতমুখী একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক কৃষক নুর ইসলাম ও মোটরসাইকেলের আরোহী আয়ুব হোসেন মারা যান।
পাশাপোল ইউপি চেয়ারম্যান ওবাইদুল ইসলাম সবুজ বলেন, ঘটনাটি মর্মান্তিক এ ঘটনায় নিহতেদের পরিবারে ও এলাকায় শোকের মাতম বইছে।
চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত সবজি বোঝাই ট্রাকটি (সাতক্ষীরা-ট-১১০৩৫৮) জব্দ করে দশপাকিয়া পুলিশ ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।
শিরোনাম:
- জয় হোক সাম্যের : মহান মে দিবস আজ
- প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত
- নদীর মাটি বিক্রির টাকা ভাগাভাগি : মণিরামপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১৫
- অক্সফোর্ড স্কুলে পুরস্কার বিতরণ: সহশিক্ষায় গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের
- রাতভর বৃষ্টি : কেটে রাখা ধান ভিজে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক
- যশোরে যুবলীগের ব্যানারে মিছিলের অভিযোগে গ্রেপ্তার ৯
- শিশু ধর্ষকের গ্রেফতার ও ফাঁসির দাবিতে যশোরে মানববন্ধন
- যশোরে সাবেক মন্ত্রী-এমপিসহ ৪০ জনের নামে মামলা

