বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের চৌগাছা উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আজাদ রহমান খান এবং পৌর ছাত্রলীগ নেতা সৌরভ রহমান বিপুলকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ বলেন, তাদের বিরুদ্ধে দেশবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, আজাদ রহমান খান একটি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া একই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে সৌরভ রহমান বিপুলকে আটক করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

