Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে তেল পাম্প আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত
  • এবার যশোরে গ্যাসের দাম বৃদ্ধির গুজব
  • ‘ফ্রাঙ্কেনস্টাইন’-এ মুগ্ধ দর্শক
  • নানা কর্মসূচিতে যশোরে বিশ্ব নাট্য দিবস পালন
  • ঈদের পরও জমেনি যশোরের বাজার, মুরগির দামে ঊর্ধ্বগতি
  • যশোরে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা এনসিপির
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • চৌগাছায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষক নিহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় বিদ্যালয়ে চুরির ঘটনায় আটক দুই, মালামাল উদ্ধার

banglarbhoreBy banglarbhoreজুলাই ৫, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

চৌগাছা সংবাদদাতা

যশোরের চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছেন। আটক দুই জনের কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) রাতে পুলিশ তাদেরকে আটক করেন। পরে তাদের হেফাজতে থাকা মালামাল উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা যায়, সম্প্রতি সরকারি ছুটির মধ্যেই চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে।

২৪ জুন সকালে বিদ্যালয় খোলার পর শিক্ষকরা ক্লাসরুমে প্রবেশ করে সিলিংফ্যান, বেঞ্চসহ বিভিন্ন আসবাবপত্রের ঘাটতি লক্ষ্য করেন। পরে গুনে দেখা যায় অন্তত ২৫টি বৈদ্যুতিক সিলিংফ্যান, ২৩ জোড়া বেঞ্চ ও মূল্যবান আসবাবপত্র চোরেরা চুরি করে নিয়ে গেছে। এ স্কুলের প্রধান শিক্ষক নাসির উদ্দীন বাদী হয়ে চৌগাছা থানায় একটি মামলা দায়ের করেন।

শুক্রবার ৪ জুলাই রাতে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে চৌগাছা থানা পুলিশ বিশেষ অভিযান চালান।

এ সময় পুলিশ বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী সাজেদুর রহমান রকিকে (৩০) আটক করেন। রকি পৌর এলাকার চানপুর গ্রামের কামারুল ইসলামের ছেলে।

পরে পুলিশ চৌগাছা শহরের প্রেসক্লাব মোড় থেকে নাজমুল ইলেকট্রনিকসের মালিক নাজমুল হোসেনকে (২৮) আটক করেন। এ সময় পুলিশ তাদের কাছ থেকে চুরি হওয়া ১২টি সিলিংফ্যান ও স্কুলের ঘন্টা উদ্ধার করেন।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, চুরি হওয়া অন্য মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে তেল পাম্প আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত

মার্চ ২৮, ২০২৬

এবার যশোরে গ্যাসের দাম বৃদ্ধির গুজব

মার্চ ২৭, ২০২৬

‘ফ্রাঙ্কেনস্টাইন’-এ মুগ্ধ দর্শক

মার্চ ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.