Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বকেয়া বেতন দাবিতে যশোর আইটি পার্কে ‘চালডাল’ কর্মীদের বিক্ষোভ ভাংচুর
  • যশোরে মাছের ঘেরে যুবকের রক্তাক্ত মরদেহ
  • যশোরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
  • বেনাপোল দিয়ে দেশে এলো সাবেক এমপি ভিপি জোয়াহের মরদেহ
  • নিষিদ্ধ ছাত্রলীগ নেতার আর্তনাদ ‘মা, আমাকে ক্ষমা করো’
  • ইরানে হামলা ও আয়াতুল্লাহ খামেনি হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ
  • শ্যামনগরে প্রেসক্লাবে ঢুকে যুবদল নেতার নেতৃত্বে সভাপতিকে মারপিট
  • গ্রীস্মকালীন টমেটোর উদ্ভাবক বিজ্ঞানী ড. রেজাউল করিমের ইন্তিকাল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় সেচ প্রকল্পের ট্রান্সফরমার চুরির হিড়িক, ক্ষতির মুখে কৃষকরা

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ১৬, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় সেচ প্রকল্পের ট্রান্সফরমার চুরির হিড়িক পড়েছে। ক্ষতির মুখে পড়ে বাধ্য হয়ে কৃষকরা দিচ্ছেন ক্ষতিপূরণের টাকা। সংঘবদ্ধ চোর চক্র গত ৫ মাসে উপজেলার সেচ প্রকল্পে ব্যবহৃত গভীর নলকূপের প্রায় ৩০টি ট্রান্সফরমার চুরি করেছে, আর সেচের মাধ্যমে চাষাবাদের প্রয়োজনে বাধ্য হয়ে ক্ষতিপূরণের অর্থ জমা দিয়ে কৃষকদের পুনরায় নিতে হচ্ছে নতুন ট্রান্সফরমার। বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, পাশাপাশি আর্থিক ক্ষতির ঘটনায় গ্রাহকদের মধ্যে এখন বিরাজ করছে চরম আতঙ্ক।

যশোর-২ পল্লীবিদ্যুৎ সমিতি চৌগাছা জোনাল অফিস ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) অফিস সূত্রে জানা যায়, গত পাঁচ মাসে কৃষকের সেচ কাজে ব্যবহৃত প্রায় ৩০টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে যার বাজার মূল্য প্রায় ২১ লাখ টাকা। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ভুক্তভোগী কৃষকরা। চুরি ঠেকানো না গেলে আগামী ইরি মৌসুমের ফসল উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয়রা। উপজেলার যাত্রপুর গ্রামের রায়হান উদ্দীন (৫৫) বলেন, পল্লী বিদ্যুৎ সেচ প্রকল্পের আওতায় আমি একটি অগভীর নলকূপ চালায়। চারদিকে ট্রান্সফরমার চুরির খবরে পাহারা বসিয়েছিলাম। তবুও শেষ রক্ষা হয়নি। কয়েকদিন আগে রাতে বৈদ্যুতিক খুঁটি থেকে ৩টি ট্রান্সফরমার খুলে নিয়ে গেছে চোরচক্র। এর আগে গত ২ নভেম্বর উপজেলার মাজালি গ্রামের রবিউল ইসলামের (৫২), ১টি ট্রান্সফরমার খুলেনিয়ে গেছে চোরচক্র। যার জন্য তাকে ৪২ হাজার টাকা দিয়ে ১টি ট্রান্সফরমার কিনতে হয়েছে। তা টেস্ট করাতে খরচ হয়েছে ১১৫০ টাকা।

ডিসি আরসি ফি ১০০০ টাকা গুণতে হয়েছে। ১০ই অক্টোবর পাশাপোল ইউনিয়নের বড়কুলি গ্রামের আহসান হাবিবের (৫৭) গভীর নলকুপের ৩টি ট্রান্সফরমার খুলে নিয়ে গেছে চোরচক্র। ৭ সেপ্টেম্বর সিংহঝুলী ইউনিয়নের জামালতা গ্রামের গভীর নলকূপে ব্যবহৃত ৩টি ট্রান্সফরমার চুরি করা হয়েছে। এছাড়া গত জুলাই থেকে আগস্ট মাসে ৯টি ট্রান্সফরমার চুরির তথ্য পাওয়া গেছে। চুরির এসব ঘটনায় উদ্বেগ জানিয়ে কৃষক আশাদুল ইসলাম (৪৪) বলেন, আমি বিএডিসির একটি গভীর নলকূপ পরিচালনা করি। কিন্তু চারদিকে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেই চলছে। এ ব্যাপারে কৃষকরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

কৃষক চৌগাছা ট্রান্সফরমার চুরি ক্ষতি সেচ প্রকল্প
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বকেয়া বেতন দাবিতে যশোর আইটি পার্কে ‘চালডাল’ কর্মীদের বিক্ষোভ ভাংচুর

মার্চ ২, ২০২৬

যশোরে মাছের ঘেরে যুবকের রক্তাক্ত মরদেহ

মার্চ ২, ২০২৬

যশোরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

মার্চ ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.