Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
  • মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
  • বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ
  • পাটকেলঘাটায় গরুবোঝাই গাড়ি খাদে, নিহত ১
  • কোটচাঁদপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান সরদার আলী আহমদের জানাজায় মানুষের ঢল
  • কেশবপুরে পচা মাংস বিক্রি : ব্যবসায়ীকে জরিমানা
  • যশোরে ডায়মন্ড প্রতারক চক্রের তিন সদস্য আটক
  • শার্শায় নাশকতার আরেক মামলায় ছাত্রলীগ নেতা আকুল শ্যোন অ্যারেস্ট
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, ফেব্রুয়ারি ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় ২ বিএনপি নেতার সরকারি গাছ বিক্রি : থানায় অভিযোগ

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ২৩, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় এবার সরকারি গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। সোমবার স্বরুপদাহ ইউনিয়নের হিজলী গ্রামের সরকারি জমি থেকে ৪টি মেহগনি গাছ কেটে বিক্রি করা হয় যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে মঈন উদ্দীন নামে এক ব্যাক্তি চৌগাছা থানায় লিখিত অভিযোগ করেছেন।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় বিএনপি নেতা হিজলী গ্রামের কামাল হোসেন (৪৮) ও জাকির হোসেন (৪৪) হিজলী গ্রামের একটি মাদ্রাসার সরকারি জমি থেকে ৪টি মেহগনি গাছ কেটে বিক্রি করে দেন।
বাদী মঈন উদ্দীন জানান, অভিযুক্তরা বিএনপির নাম খারাপ করতেই নানা অপকর্ম করে চলেছে। আমরা তাদের বিরত করতে ব্যর্থ হচ্ছি। আজ তারা মাদ্রাসার সরকারি গাছ কেটে বিক্রি করেছে।  যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। বিষয়টি জানতে পেরে এলাকাবাসীর পক্ষে আমি বাদী হয়ে চৌগাছা থানায় লিখিত অভিযোগ করেছি। বিকেলে পুলিশ এসে ছিলো।
অভিযুক্ত কামাল হোসেন জানান, আমরা মাদ্রাসার উন্নয়নের জন্য গাছ ৪টি কেটে ১ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি করেছি। এক প্রশ্নে জবাবে তিনি বলেন, আমরা এ মাদ্রাসার কমিটি গঠন করার জন্য কয়েকবার গ্রামের লোকজন ডেকেছি। আজ পর্যন্ত কমিটি গঠন করা সম্ভব হয়নি। প্রশাসনের অনুমতি ছাড়া কিভাবে গাছ বিক্রি করলেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বিএনপি করি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাটা সরকারি গাছ গুলি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, বলেন বিষয়টি আমি জেনেছি। অভিযোগের প্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেয়া হবে।

গাছ বিক্রি চৌগাছায় ২ থানায় অভিযোগ বিএনপি নেতার সরকারি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.