Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
  • যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক
  • সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’
  • বাঘারপাড়ার ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ. আলিম সাময়িক বরখাস্ত
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, August 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছার সেই অসহায় বৃদ্ধার জমি থেকে এবার ফসল কেটে নিলো দুর্বৃত্তরা

banglarbhoreBy banglarbhoreMarch 18, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের চৌগাছায় অসহায় সেই বৃদ্ধার প্রায় সাত বিঘা জমির ফসল কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চৌগাছা উপজেলার লস্করপুর মাঠ থেকে দুর্বৃত্তরা বৃদ্ধা জাহানারা বেগমের আড়াই বিঘা জমির গম, আড়াই বিঘা জমির সরিষা এবং দেড়বিঘা জমির ঘাস কেটে নিয়ে গেছে। এর আগে ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে ক্ষমতার দাপট দেখিয়ে তার জমি দখলের চেষ্টা করে যাচ্ছে একই এলাকার জয়নুদ্দিনসহ তার লোকজন। এসব ঘটনায় তিনি থানায় একাধিক বার থানায় অভিযোগও করেছেন। কিন্তু থানায় অভিযোগ করলেই দুর্বৃত্ত চক্র আরও বেপরোয়া হয়ে হামলাসহ হত্যার হুমকি দেওয়ায় তিনি জীবনাশংকায় ভুগছেন। জাহানারা বেগম চৌগাছা উপজেলার লস্করপুর গ্রামের সহি উদ্দিন বিশ্বাসের মেয়ে।

ষাটোর্ধ্ব নারী জাহানারা বেগম জানান, তিনি চৌগাছা উপজেলা লস্করপুর গ্রামের ৫১৬ দাগের ১ একর ৭৪ শতক জমির মধ্যে ৮৭ শতক পৈত্রিক জমি ১৯৬৯ সাল থেকে ভোগদখল করে আসছেন। চৌগাছা-ঝিকরগাছা সড়ক সংলগ্ন) লম্বা পূর্ব-পশ্চিম এই জমির যাবতীয় দলিল দস্তাবেজ তার কাছে রয়েছে। ওই জমির বাকি ৮৭ শতক অংশ উত্তর পাশে মহিউদ্দিন ও রবিউল ইসলামের দখলে ছিল। রবিউল ইসলাম মারা যাবার পর তার অংশ ওয়ারিশগণ পায়। জয়নুদ্দিন ওই ওয়ারেশের একজন। তিনি ১৬ দশমিক ৮০ শতক অংশ পান।

জাহানারা বেগম অভিযোগ করেন, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর জয়নুদ্দিনসহ তার লোকজন নিয়ে জাহানারা বেগমের জমি দখলের চেষ্টা করেন। তিনি ওই ১৬ দশমিক ৮০ শতক জমি বিক্রির নামে জাহানারা বেগমের জমিতে খুঁটি পুঁতে দখল করেছেন। আদালতে মামলার প্রেক্ষিতে ওই জমিতে স্থিতি অবস্থা জারি রয়েছে। কিন্তু তারপরও তারা জমিতে বালি ফেলে ভরাট করেছেন।

জাহানারা বেগম আরও অভিযোগ করেন, এই মাঠের জমি নিয়ে হকসেবা মামলা করায় শুকুর আলীর নেতৃত্বে জয়নুদ্দিনের দুর্বৃত্তচক্র গত ১২ ও ১৩ মার্চ লস্করপুর মাঠ থেকে তার জমির আড়াই বিঘা গম, আড়াই বিঘা সরিষা ও দেড়বিঘা চাষকৃত বিদেশি ঘাস কেটে নিয়ে গেছে। এতে তার প্রায় দু’লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও দুর্বৃত্তরা প্রতিনিয়ত তাকে হত্যার হুমকিসহ ভয়ভীতি দেখিয়ে আসছে। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন। এর আগে গত ২০ ডিসেম্বর ২৪ অসহায় বৃদ্ধা জাহানারা বেগমের জমি দখলচেষ্টার অভিযোগ নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছিল।

অসহায় বৃদ্ধার জমি চৌগাছার সেই
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

August 18, 2026

যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক

August 18, 2026

সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’

August 18, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.