Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মাগুরায় তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা
  • লোহাগড়ায় এসএসসি ৮০/৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত
  • মাগুরায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ
  • নড়াইলের অরুণিমায় ২৫ হাজার বৃক্ষরোপণ ও জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
  • ঝিকরগাছায় যুব জামায়াতের উদ্যোগে ম্যারাথন অনুষ্ঠিত
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ছেলেকে বাঁচাতে কিডনি দেবেন মা

banglarbhoreBy banglarbhoreMay 14, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কপিলমুনি সংবাদদাতা

সব কিছু ঠিক হলেও টাকার অভাবে মায়ের দেয়া কিডনি প্রতিস্থাপন করতে পারছে না হজরত। কোন রকম ডায়ালাইসিস করে জীবন পার হচ্ছে অসহায় দরিদ্র হযরতের।

পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের রেজাকপুর গ্রামের বাসিন্দা চা বিক্রেতা ইসমাইল গাজী ও মর্জিনা বেগমের বড় ছেলে হযরত গাজী (২৬)। তার দুটি কিডনিই নষ্ট। চিকিৎসকরা বলছেন, দ্রুত হযরতের শরীরে একটি কিডনি প্রতিস্থাপন করতে না পারলে তাকে বাঁচানো যাবে না। পরিবারে দুই ভাইয়ের মধ্যে হযরত গাজী বড়। স্ত্রী আর ৯ মাসের শিশু সন্তান মা-বাবা ও ছোট ভাইকে নিয়ে ছয় জনের সংসার।

এদিকে হযরতের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে চা দোকানী বাবাও নিঃস্ব হয়ে পড়েছেন। এক বছর আগে জন্ডিস ধরা পড়ে। খুলনার একটি বেসরকারি নার্সিংহোমে পরীক্ষা-নিরীক্ষার পর দুটি কিডনি নষ্ট হয়ে গেছে বলে জানতে পারেন হযরত ও তার পরিবার। তাতে আকাশ ভেঙে পড়ে তাদের মাথায়।

চিকিৎসকরা জানিয়েছেন, হযরতের কিডনি প্রতিস্থাপন করতে অপারেশন ও বিভিন্ন ফি বাবদ ৪-৫ লাখ টাকা খরচ হবে। একটি কিডনি ও অপারেশনের টাকা জোগাড় করার জন্য দীর্ঘ একবছর বছর বিভিন্ন মাধ্যমে ধর্না দিলেও আশানুরূপ ফল মেলেনি। এমন পরিস্থিতিতে ছেলেকে বাঁচাতে সবার সহযোগিতা কামনা করেছে হযরতের পরিবার।

হযরতের মা মর্জিনা বেগম  বলেন, আপনারা পাশে দাঁড়ালে ছেলেকে আমি আমার কিডনি দিয়ে বাঁচাতে পারতাম। সাহায্য পাঠানোর বিকাশ নম্বর-০১৯৬০-৪৩৮২৪৮, হযরত ০১৪০২-৩৫৫২৬২ ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মাগুরায় তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

    October 17, 2026

    লোহাগড়ায় এসএসসি ৮০/৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত

    October 17, 2026

    মাগুরায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ

    October 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.