Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার
  • খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল
  • যশোরে সিপিবি প্রার্থীর বর্ণাঢ্য প্রচার মিছিল
  • কেশবপুরে জমি নিয়ে বিরোধে সংবাদ সম্মেলন
  • যশোর পৌরসভার ৮ নং ওয়ার্ডে খবির গাজীর নির্বাচনী গণসংযোগ ও পথসভা
  • জনগণের সরকার গড়তে কাজ করছে বিএনপি : ড. ফরিদ
  • কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত
  • মণিরামপুরে বিএনপি নেতা মফিজের সুস্থতা কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, ফেব্রুয়ারি ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জনগণের সরকার গড়তে কাজ করছে বিএনপি : ড. ফরিদ

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ৭, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

রামপাল সংবাদদাতা
জনগণের সরকার গড়তে কাজ করছে বিএনপি। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার নিশ্চিত করা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয় অপরিহার্য। আমাদের অর্জনকে চুরি করতে একটি মহল অপতৎপরতা চালাচ্ছে। আপনারা সতর্ক থাকুন। বিএনপির গণজোয়ার দেখে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র শুরু করেছে। সবাই চোখ কান খোলা রেখে সজাগ থাকুন।

শনিবার বিকেল ৩টায় রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিশাল জনসভায় এমন মন্তব্য করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদুল ইসলাম

উজলকুড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম বাবলার সভাপতিত্বে ও মিলন আকুঞ্জীর সঞ্চালনায় নির্বাচনী জনসভায় প্রধান অথিতির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও বাগেরহাট-১ আসনের সাবেক এমপি মুজিবর রহমান, সাবেক এআইজি মো. ওমর ফারুক।

ড. শেখ ফরিদুল ইসলাম আরও বলেন, আমাদের সুন্দরবনের সম্পদের সুষ্ঠু ব্যাবহার, কর্মসংস্থান সৃষ্টি, মোংলা বন্দর ইপিজেডে আরো কর্মসংস্থান বৃদ্ধি, নারীদেন কর্মসংস্থান সৃষ্টি, তরুণ প্রজন্মের হাতকে শক্তিশালী করে তাদের হাতকে জনসম্পদে রূপান্তরিত করে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। সবাই যাতে নিরাপদে ও আত্মমর্যাদা নিয়ে বসবাস করতে পারে সেটি নিয়ে আমরা কাজ করবো। এই জনপদের সুজলা সুফলা করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

দেশ আজ সংকটময় সময় পার করছে। জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। তিনি নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করার আহ্বান জানান এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।

জনসভায় আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্লা তারিকুল ইসলাম শোভন, সদস্য সচিব রবিউল ইসলামসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যশোরে সিপিবি প্রার্থীর বর্ণাঢ্য প্রচার মিছিল

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.