Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এনামের তৈরি যুদ্ধ বিমান উড়ছে আকাশে
  • এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
  • মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
  • বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ
  • পাটকেলঘাটায় গরুবোঝাই গাড়ি খাদে, নিহত ১
  • কোটচাঁদপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান সরদার আলী আহমদের জানাজায় মানুষের ঢল
  • কেশবপুরে পচা মাংস বিক্রি : ব্যবসায়ীকে জরিমানা
  • যশোরে ডায়মন্ড প্রতারক চক্রের তিন সদস্য আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, ফেব্রুয়ারি ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জনপ্রতিনিধিরা কৃষকের ভাগ্যের উন্নয়নে কিছুই করেনি : অমিত

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ৮, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এখনো চলছে। যতদিন এদশের মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত না হচ্ছে ততদিন বিএনপির প্রতিটি নেতাকর্মীকে রাজপথে থাকতে হবে। মনে রাখতে হবে বিএনপি এদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য গত ১৭ বছর রাজপথে রক্ত ঝরিয়েছে। তাই দেশ বাঁচাতে ও দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ভেদাভেদ ভুলে রাজপথে সক্রিয় থাকার আহবান জানান বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার বিকেলে যশোর সদর উপজেলার কাশিমপুর মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় অমিত এসব কথা বলেন।
কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য মিজানুর রহমান খান প্রমুখ।
প্রধান অতিথি অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিগত ১৭ বছরে কৃষকের ভোট ছাড়াই জনপ্রতিনিধি হয়েছে। সেই কথিত জনপ্রতিনিধিরা কৃষকের ভাগ্যের উন্নয়নে কিছুই করেনি। যাদের কৃষকের ভোটের প্রয়োজন হয়নি তাদের কাছে কৃষক বাঁচলো কি মরলো তাতে কিছু যায় আসেনি।
অমিত আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, আগামীতে যদি কৃষক শ্রমিক জনতার ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় তাহলে প্রতি কৃষকের জন্য কৃষি কার্ড চালু করা হবে। সুলভ মূল্যে তাদের মাঝে সার বীজ কীটনাশক সরবরাহ করা হবে। শস্য বীমা চালু করা হবে। সেই বীমর টাকাও রাষ্ট্রীয়ভাবে প্রদান করা হবে। পাশাপাশি প্রতিটি পণ্য উৎপাদনের ভর্তুকি প্রদান করা হবে। মহিলাদের জন্য পারিবারিক কার্ড চালু করা হবে। যে কার্ডের টাকার মাধ্যমে মহিলারা সন্তানদের লেখাপড়া থেকে শুরু করে সাংসারিক ব্যয় বহন করতে পারবে।
তিনি বলেন, যশোর মেডিকেল কলেজ বেগম খালেদা জিয়ার মাধ্যমে তরিকুল ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু দুঃখের বিষয় গত ১৭ বছরে আওয়ামী লীগ মেডিকেল কলেজে হাসপাতাল তৈরি করতে পারেনি। তাই আগামীতে জনগণের ভোটে তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে যশোর মেডিকেল কলেজে হাসপাতাল তৈরি করা হবে।

অমিত কৃষকের জনপ্রতিনিধিরা বিনা ভাগ্যের উন্নয়নে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এনামের তৈরি যুদ্ধ বিমান উড়ছে আকাশে

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.