Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার
  • শার্শায় পেঁয়াজ বিজ উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষক ইউসুফ
  • সুন্দরবন ঘেষা গড়ইখালীতে টেকসই রাস্তা গ্রামীণ জীবন বদলের আশা
  • যশোর পৌরসভা : নিবন্ধিত রিকশা তিন হাজার, চলে ২৩ হাজার
  • ঈদ খরচ : হেস্কা মিশনে ব্যস্ত যশোরের কয়েক ডজন সাংবাদিক
  • শহিদ জিয়ার স্মৃতি বিজড়িত উলাশীর খাল পড়ে আছে অযত্নে
  • ভবদহে আবারও জলাবদ্ধতার শঙ্কা  ধীরগতির খনন কাজে উদ্বিগ্ন এলাকাবাসী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জমি দখল ও চাঁদাবাজের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২২, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক:
জমি জোরপূর্বক দখল, চাঁদাবাজি, মিথ্যা মামলায় হয়রানি এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন যশোর সদর উপজেলার রূপদিয়া (চাঁচড়া) এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম। সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরের হলরুমে আয়োজিত এই সংবাদ সম্মেলন তিনি ন্যায়বিচার চেয়ে প্রশাসন সহযোগিতা কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শহিদুল ইসলাম জানান, ১৯৯১ সালে তার পিতা লোকমান মোড়ল রূপদিয়ায় ৩৯ শতক জমি ক্রয় করে করেন। তিনি সেই জমি ভোগ দখল করে আসছিলেন।

জমিটি সরকারি ১/১ খতিয়ানভুক্ত হওয়ায় তিনি সরকারের বিরুদ্ধে যশোর জজ কোর্টে স্বত্ব প্রচারের মামলা (মামলা নং- ৫২৫/২৪) দায়ের করেন, যা বর্তমানে চলমান রয়েছে।

তিনি অভিযোগ করেন, মামলা চলাকালীন সময়ে স্থানীয় শফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, ইনামুল হক, সিরাজ মেম্বার, আজিজুল, আব্দুল খালেক, রফিকুল ইসলাম ও জাকিরসহ আরও কয়েকজন সন্ত্রাসী তার জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছে।

শহিদুল ইসলাম জানান, আদালত নিষেধাজ্ঞা জারির পরেও আসামিরা জমি দখলের চেষ্টা করেছর ও তার স্ত্রী-সন্তানদের জানে মেরে ফেলার হুমকি দেয় ও মামলা তুলে নিতে চাপ দেয়। এ ঘটনায় তিনি আদালতে ১০৭/১১৪/১১৭ সি. ধারায় মামলা দায়ের করেন।

তিনি আরও অভিযোগ করেন, জামিন নেওয়ার পর আসামিরা তার বাড়িতে ভাঙচুর চালায় এবং ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। নিরুপায় হয়ে তিনি বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে চাঁদাবাজির মামলা (সি/আর-৭৫/২৫) দাখিল করেন, যা বর্তমানে কোতোয়ালি থানায় তদন্তাধীন।

সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম তার স্ত্রী আলেয়া বেগম এবং মেয়ে আয়শা খাতুনকে সাথে নিয়ে এই প্রতারণা, সহিংসতা ও মিথ্যা মামলার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মার্চ ১৩, ২০২৬

যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার

মার্চ ১৩, ২০২৬

শার্শায় পেঁয়াজ বিজ উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষক ইউসুফ

মার্চ ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.