রামপাল সংবাদদাতা
জয়ী হলে রামপাল-মোংলার এই জনপদকে শান্তির জনপদে পরিণত করা হবে। সকলকে নিয়ে নিরাপদ ও সমৃদ্ধিশালী দেশ হিসেবে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে জামায়াত। চারিদিকে জামায়াতের নির্বাচনী গণজোয়ার সৃষ্টি হয়েছে। তার ঢেউ রামপালেও দোলা দিয়েছে।
সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে রোববার বিকাল ৪ টায় শ্রীফলতলা নতুন মোড় চত্বরে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন, বাগেরহাট-৩ আসনের জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের পদপ্রার্থী অ্যাডভোকেট শেখ আ. ওয়াদুদ।
রামপাল উপজেলা জামায়াতের যুব বিভাগের নেতা মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ।
তিনি তার বক্তব্যে মানুষের অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি এবং শোষণমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, আমরা সরকার গঠন করলে অর্থনৈতিক কাঠামোয় ইতিবাচক পরিবর্তন আসবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা সহজতর হবে।
বিশেষ অতিথির বক্তব্য দেন, জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা সূরা সদস্য অধ্যাপক ইকবাল হুসাইন, উপজেলা জামায়াতের আমীর মল্লিক আ. হাই, সেক্রেটারি মাওলানা জেহাদুজ্জামান, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক মোল্লা রহমতুল্লাহ, রামপাল উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাজিদুর রহমান জুয়েল প্রমুখ। সামাবেশ শেষে একটি নির্বাচনী গণমিছিল শ্রীফলতলা নতুন মোড় থেকে শুরু করে উপজেলা সদর প্রদক্ষিণ করে।
