বেসরকারি জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ) সাধারণ পরিষদ সদস্যদের বার্ষিক মিলনমেলায় উচ্ছ্বসিত ছিলেন অংশগ্রহণকারীরা। শনিবার যশোর শহরতলীর পুলেরহাট রিজিওনাল স্কাউটস অফিস চত্বরে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। পরিবারের সদস্যসহ সাধারণ ও নির্বাহী পরিষদ সদস্যবৃন্দ ছাড়াও সংস্থার বিভিন্ন পার্যায়ের কর্মকর্তাগণ মিলনমেলায় অংশ নেন।
আনুষ্ঠানিক পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার সভাপতি জন এস বিশ্বাস। পরে সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজু স্বাগত বক্তব্য প্রদান করেন। দিনব্যাপি মিলনমেলার অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও শুভেচ্ছা উপহার প্রদান করেন সংস্থার সভাপতি জন এস বিশ্বাস।-প্রেস বিজ্ঞপ্তি
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !