Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যুদ্ধবিরতি ঘোষণা : শান্তির পথে এগিয়ে যাক বিশ্ব
  • ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: ঐতিহাসিক দাবি, নেতানিয়াহুর বিপর্যয়
  • নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, বিপদে নিম্ন ও মধ্যবিত্ত
  • অশালীন গান নিয়ে বিতর্ক, আইনি জটিলতায় নোরা ফাতেহি
  • কাঁচা আম খেলে শরীরে যা ঘটে
  • গুচ্ছ ভর্তি পরীক্ষায় ২৬তম যশোরের অনূর্ধ্ব-১৮ ক্রিকেটার রাহাত
  • কবি কাসেদুজ্জামান সেলিমের জন্মদিনে নানা আয়োজন
  • ডুমুরিয়ায় বেশি দেমি জ্বালানি তেল বিক্রি, জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, এপ্রিল ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৬, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সোমবার সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফরোজা আখতার।

অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ফিফা রেফারি তৈয়েব হাসান সামছুজ্জামান বাবু, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক ডা. আবুল কালাম বাবলা, জেলা ক্রীড়া কর্মকর্তা মাহবুবুর রহমান, সাবেক জাতীয় দলের ক্রিকেটার রবিউল ইসলাম শিবলু, রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ফুটবল কোচ খন্দকার আরিফ হাসান প্রিন্স, ইকবাল কবির খান বাপ্পি, ক্রিকেট কোচ আলতাফ হোসেনসহ বিভিন্ন ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক, অভিভাবক ও খেলোয়াড়বৃন্দ।

বক্তারা বলেন, তরুণ সমাজকে সুস্থ ও সবল রাখতে এবং মাদক ও মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। তরুণ সমাজ আগামী প্রজন্মের ভবিষ্যত। তাই বেশি বেশি খেলা-ধূলার আয়োজনের মধ্য দিয়ে তরুণ সমাজকে খেলার মাঠে রাখতে হবে। বক্তারা আরো বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সাতক্ষীরা জেলার অনেক সুনাম রয়েছে। আর সেই সুনামকে অক্ষুন্ন রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যুদ্ধবিরতি ঘোষণা : শান্তির পথে এগিয়ে যাক বিশ্ব

এপ্রিল ৮, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: ঐতিহাসিক দাবি, নেতানিয়াহুর বিপর্যয়

এপ্রিল ৮, ২০২৬

নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, বিপদে নিম্ন ও মধ্যবিত্ত

এপ্রিল ৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.