Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে রেড ক্রিসেন্টের ছাতা, পাখা ও পানি বিতরণ
  • কোটচাঁদপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
  • জীবননগরে গরমে স্বস্তি দিচ্ছে তালের শাস, বেড়েছে চাহিদা
  • সাতক্ষীরায় গুম সপ্তাহে নিখোঁজদের সন্ধান ও ন্যায়বিচার দাবিতে মানববন্ধন
  • কেশবপুরে ভূগর্ভস্থ পানি তুলে মাছের ঘের বর্ষায় ফের ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা
  • এএফসি ফুটবল দিবসে তৃণমূলে ফুটবলের বিকাশে যশোরের ভূয়সী প্রশংসা অতিথিদের
  • ছিন্নমূল শিশুদের শিক্ষার আলো দিচ্ছে ফিরোজা সমাজ কল্যাণ সংস্থা
  • আগুনঝরা রোদে পুড়ছে যশোরাঞ্চল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মে ২৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
বিনোদন

অশালীন গান নিয়ে বিতর্ক, আইনি জটিলতায় নোরা ফাতেহি

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৮, ২০২৬No Comments৮ Views
Facebook Twitter WhatsApp
অশালীন গান নিয়ে বিতর্ক, আইনি জটিলতায় নোরা ফাতেহি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার বিনোদন

হঠাৎ করেই নোরা ফাতেহির ক্যারিয়ারে বড় ধাক্কা লেগেছে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’–এর গান ‘সরকে চুনার তেরি সরকে’–তে পারফর্ম করার পর অভিনেত্রীকে কটাক্ষের পাশাপাশি আইনি জটিলতার মুখে পড়তে হলো।

গানের অশালীন কথা এবং কুরুচিকর দৃশ্যায়নের অভিযোগে সামাজিক ও সংবাদমাধ্যমে ব্যাপক বিতর্ক তৈরি হয়। এই কারণে প্রযোজক-প্রকাশকরা গানটির হিন্দি সংস্করণ ইউটিউব থেকে সরিয়ে দিতে বাধ্য হয়েছেন। কিন্তু তাতেও নোরা ফাতেহি ও সিনেমার অন্যান্য শিল্পীদের বিরুদ্ধে অভিযোগ থামেনি।

ভারতের জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে। সোমবারের শুনানিতে কমিশন স্পষ্ট জানিয়েছে, “সৃজনশীলতার আড়ালে নারীর সম্মান ক্ষুণ্ন করা মোটেও বরদাশত করা হবে না।”
শুনানিতে সিনেমার পরিচালক প্রেম, গীতিকার রাকিব আলম ও প্রযোজনা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, কিন্তু নোরা ফাতেহি উপস্থিত ছিলেন না। তাঁর আইনজীবী উপস্থিত থাকলেও কমিশন তা গ্রহণযোগ্য মনে করেনি এবং ২৭ এপ্রিল পর্যন্ত অভিনেত্রীকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।

কমিশনের চেয়ারপারসন জানান, “সৃজনশীলতার নামে নারী মর্যাদার সঙ্গে আপস একেবারেই করা যায় না।” নির্মাতারা পরে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন এবং আগামী তিন মাসে নারী ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেবেন, যা কমিশনে রিপোর্ট হিসেবে জমা দিতে হবে।

গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেনদের পাশাপাশি চলচ্চিত্র জগতের অনেক ব্যক্তিত্বও গানটির অশ্লীল এবং নিম্নমানের কথার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এরপর দিল্লি পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করা হয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে গানটি নিষিদ্ধ করার আবেদন জানানো হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে রেড ক্রিসেন্টের ছাতা, পাখা ও পানি বিতরণ

মে ২৪, ২০২৬

কোটচাঁদপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মে ২৪, ২০২৬

জীবননগরে গরমে স্বস্তি দিচ্ছে তালের শাস, বেড়েছে চাহিদা

মে ২৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.