Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার
  • যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত
  • যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন
  • মাগুরায় শিক্ষার্থী ও কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ
  • সেতু আছে সড়ক নেই,মই বেয়ে খাল পার হচ্ছে ৫ গ্রামের মানুষ
  • জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল গুলি ও এসকাফ সিরাফ উদ্ধার
  • চৌগাছায় মাদক দ্রব্যসহ গ্রেফতার ১
  • ভৈরবের স্থবির স্রোত : ২৭৯ কোটি টাকার প্রকল্পের হিসাব কোথায়?
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ৮, ২০২৬

মাগুরায় শিক্ষার্থী ও কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ৮, ২০২৬
Facebook Twitter WhatsApp
মাগুরায় শিক্ষার্থী ও কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা :
কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে মাগুরা সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার সদর উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ২ হাজার ৯৬ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে মোট ১০ হাজার ৪৮০টি বিভিন্ন জাতের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মেহেরুনন্নাহার। এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানাসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগী কৃষকেরা।

কৃষি বিভাগ জানায়, কৃষকের উৎপাদন ব্যয় কমিয়ে আধুনিক, লাভজনক ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। মাঠপর্যায়ে কৃষি সহায়তা আরও জোরদার হলে খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের অর্থনৈতিক সক্ষমতা আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, এ কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে সার, বালাইনাশক, লেবুর চারা, জৈব সার, এবং বাঁশের খুঁটি বিতরণ করা হয়েছে। এছাড়া কৃষির প্রতি নতুন প্রজন্মকে আগ্রহী করে তুলতে উপজেলার ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের গাছের চারা ও বীজ বিতরণ করা হয়েছে।

উপকারভোগীরা বলেন, সরকারি এ ধরনের কৃষি প্রণোদনা প্রকৃত কৃষকদের দোরগোড়ায় পৌঁছালে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার

যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত

যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.