Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যশোরের ইফতার মাহফিল
  • যশোরে পথ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ
  • কার্ল মার্কসের ১৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে বাসদের আলোচনা সভায়
  • সুষম খাদ্যতালিকায় রাখবে সুস্থ
  • ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আহ্বান
  • যশোরে প্রায় ১০ কোটি টাকার মাদক ও চোরাচালানী পণ্যসহ আটক ১
  • লোন ও চাকরির প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
  • যশোরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসে যশোরে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

banglarbhoreBy banglarbhoreমার্চ ১৪, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে যশোরে র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিস্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরতে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়েত। এ সময় উপস্থিত ছিলেন যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা, ডেপুটি সিভিল সার্জন সৈয়দ নাজমুস সাদিক। কর্মসূচিতে হাসপাতালের চিকিৎসক, স্টাফ নার্স, ওয়ার্ড বয় এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় অর্ধশতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু একটি ভয়াবহ জনস্বাস্থ্য সমস্যা হয়ে উঠেছে। এ রোগ প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো মশার বংশবিস্তার রোধ করা। এজন্য বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় জমে থাকা পরিষ্কার পানি নিয়মিত অপসারণ করতে হবে।

বক্তারা আরও বলেন, জনসচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার মাধ্যমে ডেঙ্গুর প্রকোপ অনেকাংশে কমানো সম্ভব। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করেন, তাহলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হবে।

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি যশোর সিভিল সার্জনের কর্মকর্তারাও অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতাই আমাদের প্রধান হাতিয়ার। তাই নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিস্কার রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়ার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যশোরের ইফতার মাহফিল

মার্চ ১৪, ২০২৬

যশোরে পথ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

মার্চ ১৪, ২০২৬

কার্ল মার্কসের ১৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে বাসদের আলোচনা সভায়

মার্চ ১৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.