Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কেশবপুরে জবাই করা ছাগলের পেটে দুই বাচ্চা!
  • যশোর সদর হাসপাতালে দালাল চক্রের দুই সদস্য ও নারী চোর আটক
  • অভয়নগরে শিশু ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ
  • তালায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু : পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
  • যশোরে বিদেশ ফেরত নারীদের ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা সীমান্ত থেকে চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ২
  • মানব পাচার প্রতিরোধে যশোরে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
  • নিজের হাতে খোঁড়া কবরে যাওয়ার অপেক্ষায় রহিম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
লিড নিউজ

জাফর ওয়াজেদ ও জাকির হোসেনের অপসারণ দাবিতে পিআইবিতে বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreAugust 14, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদের পদত্যাগপত্র গ্রহণ করে দ্রুত প্রজ্ঞাপন জারি ও চলতি দায়িত্বে থাকা পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসনকে অপসারণের দাবিতে বিক্ষোভ তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে।
বুধবার (১৪ আগস্ট) দুপুরে রাজধানীর সার্কিট হাউজ রোডে পিআইবি চত্বরে এ বিক্ষোভ মিছিল করেন পিআইবিতে দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার কর্মকর্তা- কর্মচারীরা।
আন্দোলনকারীরা পিআইবি ডিজির পদত্যাগপত্র গ্রহণ করে দ্রুত প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করা ও পরিচালক (প্রশাসন) জাকির হোসেনকে দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন। তারা বলেন, জাকির হোসেন পদত্যাগ করার আগ পর্যন্ত তারা আন্দোলন ও কর্মবিরতি চালিয়ে যাবেন।
এ দিন দুপুর সাড়ে ১২টায় বিক্ষোভ মিছিলটি সার্কিট হাউজ রোডের হাবীবুল্লাহ বাহার কলেজ হয়ে পুরাতন সার্কিট হাউজ পর্যন্ত ঘুরে পিআইবি চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে আন্দোলনকারীরা জাকিরের পদত্যাগের এক দাবিতে নানা স্লোগান দেন।
২৪ বছর ধরে পিআইবির রিসার্চ অফিসার হিসেবে কাজ করছেন শেখ মজলিশ ফুয়াদ। বিক্ষোভে অংশ নিয়ে তিনি বলেন, জাফর ওয়াজেদ ও জাকির হোসেন এবং তার ঘনিষ্ঠ লোকজন পিআইবি আইন-২০১৮ অগ্রাহ্য করে অবৈধভাবে অনিয়মতান্ত্রিকভাবে প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করেছেন। সাংবদিকদের প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে ঢেলে সাজাতে পিআইবির সংস্কার প্রয়োজন। দীর্ঘদিন অনিয়মের কারণে পদোন্নতি বঞ্চিতদের পদোন্নতি দিয়ে বঞ্চনার অবসান ঘটাতে হবে।
পিআইবিতে ২০ বছর ধরে প্রশিক্ষক হিসেবে কর্মরত পারভীন সুলতানা রাব্বি বলেন, গত ১৬ বছরে পিআইবিতে অনেক অনিয়ম-দুর্নীতি হয়েছে। সিণ্ডিকেট করে কিছু ব্যক্তি পকেট ভারী করেছে। পরিচালক জাকির মূলত নির্বাহী কর্মকর্তা। যখন যে ডিজি আসেন, তাকে ম্যানেজ করে নিজেই সুবিধা নেন এবং অন্যদের অন্যায়ভাবে শাস্তি দেন।
তিনি আরও বলেন, পিআইবি চলে পিআইবি আইনে, যেখানে বোর্ডের অনুমতিতে সব সিদ্ধান্ত নেয়ার কথা। কিন্তু তিনি ডিজিদের ব্যবহার করে অবৈধভাবে তিনটি পদোন্নতি এবং ভাতা ও সুযোগ-সুবিধা নিয়েছেন। আমি ২০ বছরে কোনো প্রমোশন না পেলেও একাধিক ব্যক্তি স্বল্প সময়ে অযৌক্তিকভাবে তিনটি প্রমোশন পেয়েছে। যারা অন্যায়ের প্রতিবাদ করেছে, তাদের জুলুম-নির্যাতন করা হয়েছে।
পিআইবির ২৯ বছরের কর্মী মিজানুর রহমান সরকার জানান, তিনি হিসাব সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। এ সময় জাফর-জাকির গং কোনো বোর্ড মিটিং করতে দেয়নি। তারা অনিয়মের মাধ্যমে প্রতিষ্ঠানটির অনেক টাকা লুটপাট করেছেন। যতদিন না জাকির পদত্যাগ করবেন বা অপসারিত হবেন, ততদিন লাগাতার বিক্ষোভ ও কর্মবিরতি চলবে।
এর আগে মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর এক চিঠিতে মহাপরিচালক পদে দায়িত্ব পালনে অপারগতা জানান জাফর ওয়াজেদ। চিঠিতে তিনি লিখেছেন, পারিবারিক ও ব্যক্তিগত কারণে আজ (মঙ্গলবার) থেকে পিআইবির মহাপরিচালক পদে দায়িত্ব পালনে আমার অপারগতা গ্রহণ করে বাধিত করবেন।
##

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ভবদহ দিবসে পদযাত্রায় মাঘী পূর্ণিমার আগেই টিআরএম চালুর দাবি

    October 5, 2026

    প্রাথমিক শিক্ষক বদলি : যশোরে এক পদে দুই শিক্ষকের নাম তালিকায় না থেকেও বদলির আদেশ

    October 4, 2026

    যশোরে বিএনপি কর্মীকে আ.লীগ নেতা বানিয়ে নাশকতা মামলার অভিযোগ

    October 3, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.