Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সুরধুনী সংগীত নিকেতনের বর্ষার গান অনুষ্ঠিত
  • ‘আনন্দ বাড়ি’ আয়োজিত চিত্র প্রদর্শী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • ৬২০ শিশু-কিশোরের রঙ-তুলিতে শিল্পীর প্রতি শ্রদ্ধা
  • প্রেসক্লাব যশোরের বিশেষ সাধারণ সভা অ্যাডহক কমিটি, নতুন সদস্য প্রদানসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত
  • এপেক্স ক্লাব অব যশোরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • বেনাপোলে ২টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার
  • যশোরে অনলাইন প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার, উদ্ধার নগদ টাকা ও মালামাল
  • বাংলাদেশ ছাত্রমৈত্রীর যশোর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, August 8
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল কাদেরের নির্বাচনী জনসভা ও মিছিল

যশোর-৩ আসন
banglarbhoreBy banglarbhoreOctober 31, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল কাদেরের পক্ষে নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী সদর উপজেলা যুব বিভাগের উদ্যোগে শুক্রবার বিকেল ৪টায় রূপদিয়া ধানহাটায় এই জনসভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা যুব বিভাগের সেক্রেটারি সাইফুল রহমান মনিরের সভাপতিত্বে এবং আমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল।

এ সময় তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটে যেতে হবে। আগামী ফেব্রুয়ারির আগেই গণভোট নিয়ে বিরোধিতা দুঃখজনক। তিনি নির্বাচনের আগে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির দাবি জানান এবং দেশকে অস্ত্র মুক্ত করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতিমুক্ত একটি দল। তিনি আগামী নির্বাচনে যশোর-৩ আসনে আব্দুল কাদেরের পক্ষে দাঁড়িপালা মার্কায় ভোট চান। অধ্যাপক গোলাম রসুল হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা জামায়াতকে নিশ্চিহ্ন করতে চেয়েছে তারাই ধ্বংস হয়েছে। যারা আমাদেরকে হুমকি দিচ্ছেন তারাই শেষ হবে।

জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুল মালেক খান, সদর থানা আমীর অধ্যাপক আশরাফ আলী, সদর উপজেলা যুব বিভাগের সভাপতি ফেরদৌস হাসান জাকির, নরেন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আশরাফুল আলম ও সেক্রেটারি মহাসিন আলী, কচুয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল হান্নান ও সেক্রেটারি সিরাজুল ইসলাম।

এছাড়াও নরেন্দ্রপুর যুব বিভাগের সভাপতি মনিরুজ্জামান ও সেক্রেটারি হাফেজ হাবিবুল্লাহ বিলালী, কচুয়া যুব বিভাগের সভাপতি আবদুল্লাহ খান ও সেক্রেটারি আবু সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন। জনসভা শেষে রূপদিয়া বাজারে জামায়াতের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে বিশাল মিছিল বের করা হয়।

আব্দুল কাদের আসন জনসভা জামায়াত নির্বাচনী প্রার্থী মিছিল যশোর-৩
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

যশোরে সুরধুনী সংগীত নিকেতনের বর্ষার গান অনুষ্ঠিত

August 8, 2026

‘আনন্দ বাড়ি’ আয়োজিত চিত্র প্রদর্শী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

August 8, 2026

৬২০ শিশু-কিশোরের রঙ-তুলিতে শিল্পীর প্রতি শ্রদ্ধা

August 8, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.