বাংলার ভোর প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন দুইটি মামলায় জামিন পেয়েছেন।

রোববার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানি শেষে বিচারক ওই দুই মামলায় তাকে জামিন দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন। তবে জামিননামা এখনো যশোর কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়নি।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ জানান, শহিদুল ইসলাম মিলন যশোর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। তার জামিন সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই। তাদের কাছে এখনো কোনো জামিননামা পৌঁছায়নি।

উল্লেখ্য, গত বছরের ৪ অক্টোবর যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনকে আটক করা হয়।

ওই দিন রাতে ডিবি পুলিশ তাকে ঢাকার একটি বাসা থেকে আটক করে।

Share.
Exit mobile version