Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আকস্মিক পরিদর্শনে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী
  • ওজোপাডিকোর ২১ জেলার অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়িকরণ দাবিতে যশোরে কর্মবিরতি
  • নিরাপদ মাছ ও দেশীয় প্রজাতি রক্ষায় যশোরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
  • যশোরে প্রাথমিকে শিক্ষক সংকট তীব্র : প্রধান শিক্ষক নেই ৬৯১, সহকারী শিক্ষক ৬১৫
  • যশোরে পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা থানায় অভিযোগ
  • খালেদা জিয়ার জন্মদিনে যশোর জেলা বিএনপির দোয়া মাহফিল
  • শিশুদের বইয়ের পাতায় ফেরাতে হবে : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে ‘স্টাডি সল্যুশন’ ব্রাঞ্চ উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, August 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জারা উন্নয়ন সংস্থার উদ্যোগে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNovember 15, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রায় হাজারেরও বেশি রোগীদের ফ্রি চিকিৎসা ও ব্লাড গ্রুপিং সেবা প্রদান করেছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান জারা উন্নয়ন সংস্থা। বেসরকারি জিডিএল হসপিটাল অ্যাণ্ড ডায়াগনস্টিক ল্যাবের সহযোগিতায় যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সিরাজসিঙ্গা তরফদারপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপি এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. নুরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল নাদিম, সমন্বয়কারী রাশেদুল ইসলাম, উপজেলা সংগঠক আবু দাউদ সুমন প্রমুখ।

জারা উন্নয়ন সংস্থা আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সহায়তায় দেন, বাংলাদেশ বিমান বাহিনী যশোরের সিভিল মেডিকেল অফিসার ও গাইনী বিষয়ে অভিজ্ঞ ডা. মুসতাব শিরা মিম এবং মেডিসিন বিষয়ে অভিজ্ঞ ডা. শিমুল হোসেন।

চিকিৎসাসেবা নিতে আসা যশোর মণিরামপুর উপজেলার বিধবা আমেনা বেগম (৬২) জানান, করোনার টিকা দেয়ার পর থেকে শারীরিক দুর্বলতা, চুলকানি ও মাঝেমধ্যে জ্বরে ভুগছিলেন। কিন্তু অর্থের অভাবে তিনি চিকিৎসা নিতে পারেননি।

আমেনা বেগম জানান, তার তিন মেয়ের বিয়ে হয়ে গেছে। বর্তমানে তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন। মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসাসেবা নিতে পেরে তিনি কতৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া করেন।

রুকজান বিবি (৩৬) জানান, তলপেটে ব্যথা ও অনিয়মিত ঋতুস্রাব সমস্যায় ভুগছিলেন তিনি। শহরে যেয়ে চিকিৎসা করানোর সামর্থ তাদের নেই। তাই এখানে বিনামূল্যে চিকিৎসা নিতে এসেছেন।

জিডিএল হসপিটাল অ্যাণ্ড ডায়াগনস্টিক ল্যাব প্রধান ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. নুরুজ্জামান বাংলার ভোর’কে বলেন, প্রত্যন্ত এই অঞ্চলে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের দ্বোরগোড়ায় ফ্রি চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার উদ্দেশ্যে জারা উন্নয়ন সংস্থার আজকের এ আয়োজন। সমাজের হতদরিদ্র ও অবহেলিত মানুষদের জন্য আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। মানবসেবায় চিকিৎসাসহ আগামীতে আরো কিছু নতুন থিম নিয়ে কাজ করছি আমরা।

জিডিএল হসপিটালের ব্যবস্থাপক রেজওয়ান হোসাইন জানান, ১ হাজার ৪৬ জন রোগীকে আজ ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা দেয়া হয়েছে। এর মধ্যে স্ত্রীরোগ, মেডিসিন ও শিশুদের জ্বর সর্দি কাশি জনিত রোগীর সংখ্যা বেশি। এছাড়া ডায়াবেটিস, রক্তচাপ, শ্বাসকষ্ট, হাটু ব্যাথা, কোমর ব্যাথাসহ নানা রোগের চিকিৎসা দেয়া হয়েছে।

চিকিৎসা ক্যাম্প জারা উন্নয়ন সংস্থা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    আকস্মিক পরিদর্শনে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী

    August 16, 2026

    ওজোপাডিকোর ২১ জেলার অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়িকরণ দাবিতে যশোরে কর্মবিরতি

    August 16, 2026

    নিরাপদ মাছ ও দেশীয় প্রজাতি রক্ষায় যশোরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

    August 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.