Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলা সাহিত্যে আধুনিকতার দিশারী মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
  • মাকে মারপিট মামলায় শিক্ষক পুত্র হাজতে !
  • স্ত্রীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি, আটক ২
  • যশোর জেনারেল হাসপাতালে শয্যার চেয়ে তিন গুণ রোগী
  • সীমান্তের অভিযানে ভারতীয় শাড়ি থ্রিপিসসহ বিপুল পরিমাণের কসমেটিক্স জব্দ
  • পলিথিন ও প্লাস্টিক দূষণ রোধে সুন্দরবন সাংবাদিক ফোরামের সভা
  • যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত
  • যশোরে ক্যাডেট এএসআই নিয়োগ : শারীরিক সক্ষমতা পরীক্ষা অনুষ্ঠিত ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ২৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ৬, ২০২৫

জারা উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ৬, ২০২৫
Facebook Twitter WhatsApp
জারা উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
‘ময়নার বাপ ভ্যান চালায়ে যে টাকা ইনকাম করে তাই দিয়ে চারজনের সংসার কোনমতে চলে। তার মধ্যি অসুস্থ হলিও কিছু করার থাহে না। দাঁত চাইপে সব সহ্য করে নিই। আয় বুইজে তো ব্যয় করতি হবে নাকি বাপু।

এর মধ্যি শুনতি পালাম এই স্কুলি জারা উন্নয়ন সংস্থা ফ্রি চিকিৎসা দেবে। তাই শুনে মাইয়েডারে নিয়ে চলি আইছি। দীর্ঘদিন যাবত পায়ের পাতায় জ্বালা যন্ত্রণা, মাথা ঘোরাসহ না শারীরিক জটিলতায় ভোগা যশোর মণিরামপুর সীমান্তবর্তী এলাকার খাদিজা খাতুন (৩২) এভাবে অনটনের সংসারের গল্প আর বিনা চিকিৎসায় দিনাতিপাতের বর্ণনা করছিলেন যশোর মণিরামপুর সীমান্তবর্তী এলাকার খাদিজা খাতুন (৩২)।

শুধুমাত্র খাদিজা খাতুন নন, জেলে গোবিন্দ মন্ডল, কৃষক আলতাফ হোসেনসহ অন্তত ৭৫০ হতদরিদ্র রোগী জারা উন্নয়ন সংস্থার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা ও ব্লাড গ্রুপিংয়ের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। বৃহস্পতিবার সকালে যশোর সদর উপজেলার সাড়াপোল মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করে জিডিএল হসপিটাল অ্যাণ্ড ডায়াগনস্টিক ল্যাব যশোর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. নুরুজ্জামান। যুগ্ম সমন্বয়কারী ড. শহিদুল ইসলাম জাবীর, সাজিদ সরওয়ার, সদস্য রাশেদুল ইসলাম, হসপিটালের ব্যবস্থাপক রেজওয়ান হোসাইন, একাউন্টস অফিসার জাহিদুল ইসলাম, সার্ভিস ইনচার্জ রাকিবুজ্জামান বাবু প্রমুখ।

জানতে চাইলে জিডিএল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় নাগরিক পার্টি যশোর জেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. নুরুজ্জামান বাংলার ভোরকে বলেন, আমাদের আজকের প্রতিপাদ্য “মানবিকতার কাতারে জনতা, জনতার কল্যাণে মানবিকতা”। প্রান্তিক জনগোষ্ঠীর দ্বোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়ার উদ্দেশ্য জারা উন্নয়ন সংস্থার এই আয়োজন। আজ গাইনি, মেডিসিন, অর্থপেডিক, শিশু, চোখ, নাক-কান-গলা বিষয়ক চিকিৎসাসেবা দেয়া হয়েছে। অতীতের মতো জিডিএল হসপিটাল ও জারা উন্নয়ন সংস্থা আগামীতেও প্রান্তিক মানুষের পাশে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উদ্যোগ জারা উন্নয়ন সংস্থা ফ্রি চিকিৎসা সেবা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাংলা সাহিত্যে আধুনিকতার দিশারী মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ

মাকে মারপিট মামলায় শিক্ষক পুত্র হাজতে !

স্ত্রীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি, আটক ২

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.