Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি
  • রামপালের পেড়িখালী ইউনিয়নে বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জলবায়ূ সহনশীল টেকসই কৃষি সংলাপ অনুষ্ঠিত
  • পানি সংরক্ষণ : পাইকগাছায় ৫০ পরিবার পেল পানির ট্যাংক
  • “BNP Network” কেন্দ্র করে বিএনপির বিজিএন: তৃণমূল-কেন্দ্র সংযোগ জোরদার
  • বিশ্ব নাট্য দিবস উপলক্ষে ৩ দিনের অনুষ্ঠানের সমাপ্তি
  • যুবদলের নাম ভাঙিয়ে যশোরে পাম্প থেকে খোলা তেল নিয়ে বিক্রি, তাৎক্ষণিক পদক্ষেপ দলের
  • নড়াইলে ফিলিং স্টেশন ব্যবস্থাপক হত্যা: অভিযুক্ত ট্রাক চালককে শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ৩০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জাল সনদ প্রদান : নরেন্দ্রপুর ইউপি প্রশাসকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ১১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
জাল ওয়ারেশকায়েম সনদ প্রদানের অভিযোগে নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক প্রকাশ চন্দ্রসহ চারজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার যশোর সদর উপজেলার নরেন্দ্রপুরের শহিদুল ইসলাম এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমান আলী অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।

অপর আসামিরা হলে, নরেন্দ্রপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, যশোর সদর উপজেলার আন্দুলিয়া গ্রামের ইনামুল হক ও খুলনার ফুলতলা যুগ্নীপাশা গ্রামের মাহামুদা বেগম।

মামলার অভিযোগে জানা গেছে, শহিদুল ইসলামরা দুই ভাই, সাত বোন ও এক মা। ওয়ারিশ সূত্রে পাওয়া জমিতে নরেন্দ্রপুর গ্রামে ৫০ বছর ধরে বসবাস করে আসছেন তারা। গত ৫ সেপ্টেম্বর সকাল ১০টায় আসামি ইনামুল হক বাড়িতে এসে একটি ওয়ারেশকায়েম সনদ দেখিয়ে বলে তার পিতা মকবুল হোসেন এবং মা মাহামুদা বেগম। তিনি ওই বাড়ির সন্তান এবং সব সম্পত্তিতে তার ভাগ আছে। এনিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে ইনামুল ভয়ভীতি দেখিয়ে চলে যান। পরবর্তিতে শহিদুল ইসলাম ও তার ভাই ইউনিয়ন পরিষদে গিয়ে ওয়ারেশকায়েম সনদ দেয়ার বিষয়টি জানতে চাইলে প্রশাসক ও মেম্বার কোনো সদুত্তর দিতে পারেননি। এমনকি তারা কোনো ধরনের প্রমাণপত্র ছাড়াই জাল ওয়ারেশকায়েম সনদ প্রদান করেছেন। ওই সনদ দিয়ে আসামিরা শহিদুল ইসলামের জমি দখলের চেষ্টা করে। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে মামলা না নেয়ায় তিনি আদালতে এ মামলা করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

মার্চ ৩০, ২০২৬

রামপালের পেড়িখালী ইউনিয়নে বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মার্চ ৩০, ২০২৬

সাতক্ষীরায় জলবায়ূ সহনশীল টেকসই কৃষি সংলাপ অনুষ্ঠিত

মার্চ ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.