Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঝিনাইদহের খুশি হত্যা মামলার প্রধান আসামি দেবহাটা থেকে গ্রেফতার
  • যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর
  • ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
  • চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যশোরে জুলাই শহিদ দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
  • মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • চৌগাছায় ইয়াবাসহ আটক ২
  • সাতক্ষীরায় উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকেসি অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ৩০, ২০২৬

জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ৩০, ২০২৬
Facebook Twitter WhatsApp
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

দেশের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সীমান্ত দিয়ে অবৈধ পাচার রোধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য অস্থিরতার সুযোগ নিয়ে যেন কেউ তেল মজুদ বা পাচার করতে না পারে, সে লক্ষ্যে সীমান্তজুড়ে জোরদার করা হয়েছে নজরদারি ও অভিযান।

সোমবার যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়ন পরিচালক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

তিনি বলেন, সীমান্ত এলাকায় জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে জ্বালানি ডিপোগুলোর নিরাপত্তা জোরদার এবং ডিপো থেকে ফিলিং স্টেশনগুলোতে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, যশোর রিজিয়নের আওতায় থাকা সাতটি ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করছে। এখন পর্যন্ত ১৯২টি বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়েছে এবং ২৯টি সীমান্তবর্তী তেল পাম্প পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এছাড়া সন্দেহজনক রুটগুলোতে মোট ১ হাজার ১৩১টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় জনসচেতনতা বাড়াতে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে ৯৪৬টি মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়েছে।

বিজিবি জানায়, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিয়মিত যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। নৌপথে পাচার ঠেকাতে স্পিডবোটের মাধ্যমে ৬টি টহল দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

বিজিবি পরিচালক দেশবাসীকে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে সীমান্ত এলাকায় কোনো সন্দেহজনক তৎপরতা দেখলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানাতে অনুরোধ করেন।

বিজিবি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঝিনাইদহের খুশি হত্যা মামলার প্রধান আসামি দেবহাটা থেকে গ্রেফতার

যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর

ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.