সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা সদরে যুব নেতৃত্বে পরিবেশ দুষণরোধ উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠার বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, নাগরিক সমাজ, বিভিন্ন প্লাটফর্ম, নেটওয়ার্ক, মিডিয়া ব্যক্তিত্ব, উন্নয়ন কর্মী, যুব প্রতিনিধি এবং অন্যান্য স্টেকহোল্ডারদের নিয়ে এডভোকেসি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা সদরের ম্যানগ্রোভ সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা সিডোর বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান।
প্রকল্প সমন্বয়কারী তহিদুজ্জামান তহিদের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার ইন্সপেক্টর আশরাফ আলী, স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, জেলা ইমাম সমিতির সেক্রেটারি মাহবুবুর রহমান, আমাদের সময় ও মাছরাঙা টেলিভিশন সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, জেলা নাগরিক কমিটির আলিনুর খান বাবুল, পরিবেশ উন্নয়ন সংঘের সভাপতি পল্টু বাসার,
টিআইবির প্রকল্প সমন্বয়কারী আল আমিন, সাবেক কাউন্সিলর শফিক উদ দৌলা সাগর, জেডিএফ সভানেত্রী ফরিদা আক্তার বিউটি। এসময় উপস্থিত ছিলেন অঞ্জন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহুয়া মঞ্জুরী, অ্যাডভোকেট বিল্পব হোসেন, মাহিদা মিজান।
এ সময় বক্তারা বলেন, সাতক্ষীরায় যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার অভাবে পরিবেশ দূষণ একটি বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, যা আমাদের স্বাস্থ্য, জলবায়ু এবং প্রাকৃতিক সম্পদের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলছে।
পরিবেশ দূষণ রোধ করতে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা তৈরি করা প্রয়োজন।

