Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
  • চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যশোরে জুলাই শহিদ দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
  • মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • চৌগাছায় ইয়াবাসহ আটক ২
  • সাতক্ষীরায় উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকেসি অনুষ্ঠিত
  • যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
  • সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ১৬, ২০২৬

চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১৬, ২০২৬
Facebook Twitter WhatsApp
চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
Share
Facebook Twitter LinkedIn

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া

ডুমুরিয়া উপজেলার চুকনগরে চাঁদাবাজি বন্ধের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বিক্ষোভে অংশগ্রহণ করেন ব্যবসায়িরা।

জানা যায়, বিগত সরকারের আমলে জেলা পরিষদের জায়গা চুকনগর যতিন কাশেম রোডের দুই পাশে ঘর নির্মাণ ও বরাদ্দের কন্ট্রাক নেন ফরহাদ হোসেন বাবু নামের এক ব্যক্তি। সে সময় তিনি বরাদ্দের জন্য ঘর প্রতি ১০- ১২ করে টাকা নেন।

বর্তমানে সেই সব ঘর থেকে পুনরায় ৫০-৭০ হাজার টাকা দেয়ার জন্য চাপ দেয়া হচ্ছে বলে অভিযোগ পান চুকনগর বণিক সমিতির নেতৃবৃন্দ। এ অবস্থায় বৃহস্পতিবার আনুমানিক বেলা ৩টার দিকে অফিসের ভিতর দেখতে পেয়ে চুকনগর বণিক সমিতির নেতৃবৃন্দ বাবুর কাছে টাকা নেয়ার বিষয়টি জানতে চান। একপর্যায়ে বণিক সমিতির নেতৃবৃন্দের সাথে বাবুর ধস্তাধস্তি থেকে হাতাহাতির ঘটনা ঘটে।

পরবর্তীতে চুকনগর বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে ফরহাদ হোসেন বাবুকে গ্রেফতার ও চাঁদাবাজি বন্ধের দাবিতে চুকনগর বাসস্ট্যান্ড চত্বরে রাস্তা অরোরোধ করে বিক্ষোভ করে। এ সময় বক্তারা আওয়ামী লীগ অফিসের নিচের ঘর পুনরায় মোটা টাকার বিনিময়ে বিক্রির অভিযোগ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন ৫ নং আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, বণিক সমিতির সহ সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেন, বণিক সমিতির নেতা মোসলে আক্তার লেলিন, দেবব্রত রায় দেবু, শফিকুল ইসলাম, ওবায়দুর রহমান মিলন, আমিনুল ইসলাম প্রমুখ। এ মসয় চুকনগর বাসষ্ট্যান্ডের সকল রোডে যানযটের সৃষ্টি হয়। খবর পেয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান উপস্থিত হয়ে তদন্ত করে বাবুকে আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিলে বণিক সমিতির সভাপতি সাইদুল ইসলাম অবরোধ তুলে নেন। পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

যশোরে জুলাই শহিদ দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা

মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.