Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
  • সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ১৬, ২০২৬

যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১৬, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত 'জুলাই শহীদ দিবস'
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

সারাদেশের সঙ্গে সঙ্গতি রেখে যশোরে প্রথমবারের মতো রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস’। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণ এবং তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে শহরের বকুলতলাস্থ ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। সকাল থেকেই স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ছাত্র-জনতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

সকাল থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। পরে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার রফিকুল ইসলাম, জেলা পরিষদের পক্ষ থেকে প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে সিভিল সার্জন ডা. মাসুদুর রহমান স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।

রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। একইভাবে এনসিপি যশোর জেলা শাখার প্রধান সমন্বয়কারী নুরুজ্জামানের নেতৃত্বে দলটির নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও পর্যায়ক্রমে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পুরো আয়োজনজুড়ে ছিল শোক, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার আবহ।

উপস্থিত বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে ন্যায়, স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় অনুপ্রাণিত করবে। বক্তারা শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং তাঁদের আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

রাষ্ট্রীয় মর্যাদায় প্রথমবারের মতো আয়োজিত এই দিবসকে ঘিরে যশোরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.