Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
  • ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ১৫, ২০২৬

ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১৫, ২০২৬
Facebook Twitter WhatsApp
ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক :
ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্টের প্রতিবাদ করায় উল্টো পাঁচ লাখ টাকা চাঁদাবাজি ও মারধরের অভিযোগে মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে যশোর জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট কাজী সাইফুল ইসলাম তুহিনের বিরুদ্ধে।

বুধবার বেলা ১২ টায় প্রেসক্লাব যশোরে আয়েজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোড এলাকার বাসিন্দা আব্দুল মামুন ও কাজী আশরাফুল ইসলাম সুমন।

সংবাদ সম্মেলনে তারা বলেন, অ্যাডভোকেট কাজী সাইফুল ইসলাম তুহিনের বড় মেয়ে মারিয়া মুনতাসারি গত ২৯ জুন বিদেশে অবস্থান করে তার ব্যক্তিগত ফেসবুক আইডি ‘আমরাই যশোর পরিবার’ নামে একটি ফেসবুক গ্রুপে আব্দুল মামুন ও কাজী আশরাফুল ইসলাম সুমন ও তাদের পরিবারের সদস্যদের ছবি ব্যবহার করে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেন।

তাদের দাবি, বিষয়টি নিয়ে গত ১ জুলাই তারা মারিয়ার বাবা-মায়ের সঙ্গে কথা বলতে গেলে অ্যাডভোকেট তুহিন তাদের সঙ্গে আলোচনা না করে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পুলিশ আসলে আপত্তিকর পোস্টগুলো দেখার পর তাদের সেখান থেকে চলে যেতে বলেন। এরপরও একই ধরনের পোস্ট অব্যাহত থাকায় তারা পরবর্তীতে কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ওই জিডি করার ঘটনায় ক্ষুব্ধ হয়ে অ্যাডভোকেট কাজী সাইফুল ইসলাম তুহিন গত ৮ জুলাই আদালতে তাদের বিরুদ্ধে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।

মামলায় এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৩০ জুন রেলগেট মডেল মসজিদ এলাকায় মামুন ও সুমন তার পথরোধ করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তার স্ত্রী ও মেয়ের ক্ষতি করার হুমকি দেয় বলেও অভিযোগ করা হয়েছে।

এছাড়া গত ৬ জুলাই লোহার রড দিয়ে তাকে মারধর করে আহত করা হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

তবে সংবাদ সম্মেলনে মামুন ও সুমন এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। তাদের ভাষ্য, ফেসবুকে আপত্তিকর পোস্টের প্রতিবাদ ও থানায় জিডি করার প্রতিশোধ নিতে তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে। তারা অভিযোগ করেন, মামলার মাধ্যমে তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি এলাকা ছাড়তে বাধ্য করার অপচেষ্টা চলছে। বিভিন্ন সময় পুলিশ এনে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

এ সময় তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিজেদের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী দুই পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট কাজী সাইফুল ইসলাম তুহিন কোন সদুত্তর দিতে পারেননি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.