Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর-৫ আসন : ধানের শীষ তৃতীয়
  • যশোর-৬ আসন : জামায়াতের মোক্তার আলীর জয়ী
  • খুলনা-৫ : হেরেছেন জামায়াত প্রার্থী পরওয়ার
  • যশোর – ২ আসন : জিতেছেন জামায়াতের ডা. ফরিদ
  • খুলনা-৬ আসনে ধানের শীষ পরাজিত
  • সাতক্ষীরা-৪ শ্যামনগরে দাঁড়িপাল্লার গাজী নজরুল ইসলাম জয়ী
  • যশোর-১ আসনে জয়ী দাঁড়িপাল্লা
  • যশোর-৩ আসনে জয়ী বিএনপির অমিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, ফেব্রুয়ারি ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে যশোরে শীতবস্ত্র বিতরণ

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ২০, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বিবি প্রতিবেদক
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অধ্যাপক নার্গিস বেগম বলেন, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার লক্ষ্য কিংবা উদ্দেশ্য নিয়ে বিএনপি রাজনীতি করে না। জনগণের পাশে দাঁড়িয়ে সেবার মানসিকতা নিয়ে বিএনপি রাজনীতি করে।
শীতবস্ত্র বিতরণ শেষে অধ্যাপক নার্গিস বেগম সদর উপজেলা বিএনপি আয়োজিত সুলতানপুর দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ের শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন।
এদিকে দলের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী উপলক্ষে যশোর নগর বিএনপি আয়োজিত পৌর সদরের একটি মাদ্রাসায় দোয়া মাহফিল শেষে কোরআন শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। পৃথক কর্মসূচিতে উপস্থিত ছিলেন, যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান জহির, বিএনপি নেতা আলাউদ্দিন আলা, অধ্যাপক আসাদুজ্জামান শাহীন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, যুগ্ম-সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর-৫ আসন : ধানের শীষ তৃতীয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

যশোর-৬ আসন : জামায়াতের মোক্তার আলীর জয়ী

ফেব্রুয়ারি ১২, ২০২৬

খুলনা-৫ : হেরেছেন জামায়াত প্রার্থী পরওয়ার

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.