Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার
  • যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত
  • যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন
  • মাগুরায় শিক্ষার্থী ও কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ
  • সেতু আছে সড়ক নেই,মই বেয়ে খাল পার হচ্ছে ৫ গ্রামের মানুষ
  • জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল গুলি ও এসকাফ সিরাফ উদ্ধার
  • চৌগাছায় মাদক দ্রব্যসহ গ্রেফতার ১
  • ভৈরবের স্থবির স্রোত : ২৭৯ কোটি টাকার প্রকল্পের হিসাব কোথায়?
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ১২, ২০২৬

সাতক্ষীরা-৪ শ্যামনগরে দাঁড়িপাল্লার গাজী নজরুল ইসলাম জয়ী

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ১২, ২০২৬
Facebook Twitter WhatsApp
সাতক্ষীরা-৪ শ্যামনগরে দাঁড়িপাল্লার গাজী নজরুল ইসলাম জয়ী
Share
Facebook Twitter LinkedIn
শ্যামনগর সংবাদদাতা  
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী গাজী নজরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
বেসরকারি ফলাফল অনুযায়ী গাজী নজরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৪৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মো. মনিরুজ্জামান পেয়েছেন ৮৪ হাজার ৪২৪ ভোট। এতে ২১ হাজার ৩৮ ভোটের ব্যবধানে গাজী নজরুল ইসলাম বিজয়ী হন।
এ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে হাতপাখা প্রতীক পেয়েছে ১ হাজার ৮৪৮ ভোট এবং লাঙ্গল প্রতীক পেয়েছে ৪২৬ ভোট।
ভোটগ্রহণ সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
নারী-পুরুষসহ সব বয়সী ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ ও পরবর্তী ভোট গণনা সম্পন্ন হয়।
ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী গাজী নজরুল ইসলাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং শ্যামনগরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই বিজয় শ্যামনগরের জনগণের বিজয়। সব ভেদাভেদ ভুলে তিনি এলাকার উন্নয়ন, নদীভাঙন রোধ, উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করবেন।
অন্যদিকে পরাজিত প্রার্থী ড. মো. মনিরুজ্জামান ফলাফল মেনে নিয়ে তার সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের রায়ই চূড়ান্ত। গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি তিনি শ্রদ্ধাশীল।
নির্বাচনের ফল ঘোষণার পর বিভিন্ন স্থানে বিজয়ী প্রার্থীর সমর্থকদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার

যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত

যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.