Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে যশোরে খাদ্যসামগ্রি বিতরণ
  • বেলতলা বাজারে আমের দামে ধস, চাষীদের কপালে দু’শ্চিন্তার ভাঁজ
  • রামপালে দুর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত
  • মাগুরায় চোর চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার ৫ চোরাই মোটরসাইকেল
  • কমরেড মোস্তাফিজুর রহমান কাবুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
  • সুন্দরবনে ৩ মাস পর্যটক ও বনজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা
  • চুয়াডাঙ্গায় ব্রাজিল সমর্থকদের ৮৫ হাজার টাকা জরিমানা
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে যশোরে খাদ্যসামগ্রি বিতরণ

banglarbhoreBy banglarbhoreজুন ১, ২০২৬No Comments৭ Views
Facebook Twitter WhatsApp
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে যশোরে খাদ্যসামগ্রি বিতরণ
Share
Facebook Twitter LinkedIn

বাঘারপাড়া সংবাদদাতা

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে যশোর-৪ (বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া) নির্বাচনী এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রি বিতরণ করা হয়েছে।

সোমবার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বাঘারপাড়া পৌরসভা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ খাদ্যসামগ্রি বিতরণ করা হয়। কর্মসূচির আয়োজন করেন সহকারী অ্যাটর্নি জেনারেল ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী সোহাগ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাসির খান লিটন, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তারিক, বাঘারপাড়া পৌর শ্রমিক দলের সভাপতি শরিফুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক তানভীর হাসান, বাঘারপাড়া ছাত্রদলের যুগ্ম আহবায়ক শিমুল মৃধা, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম প্রমুখ।

এ সময় নূরে আলম সিদ্দিকী সোহাগ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানুষের কল্যাণে কাজ করার যে আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন, তা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। তাঁর শাহাদাতবার্ষিকী উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে আমরা সেই আদর্শ বাস্তবায়নের ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি।

যুবদল নেতা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের এক অবিস্মরণীয় স্থপতি। তিনি সবসময় সাধারণ মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তাঁর ৪৫তম শাহাদাতবার্ষিকীতে আমরা অসহায়, দুঃস্থ ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়ে তাঁর মানবিক আদর্শকে স্মরণ করছি।

তিনি বলেন, আজকের এই খাদ্যসামগ্রি বিতরণ কর্মসূচি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; এটি মানুষের প্রতি দায়িত্ববোধ ও সামাজিক সহমর্মিতার প্রতীক। জিয়াউর রহমানের আদর্শ আমাদের শিখিয়েছে-দেশকে ভালোবাসতে হলে মানুষের কল্যাণে কাজ করতে হবে।

আমরা বিশ্বাস করি, তাঁর প্রদর্শিত পথ অনুসরণ করে এবং গণতন্ত্র, উন্নয়ন ও মানবিক মূল্যবোধকে সমুন্নত রেখে বাংলাদেশকে আরও সমৃদ্ধ ও এগিয়ে নেয়া সম্ভব। আসুন, আমরা সবাই দেশ ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে কাজ করি এবং শহীদ জিয়াউর রহমানের স্মৃতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করি।

এদিকে, খাদ্রসামগ্রি বিতরণ শেষে অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বেলতলা বাজারে আমের দামে ধস, চাষীদের কপালে দু’শ্চিন্তার ভাঁজ

জুন ১, ২০২৬

রামপালে দুর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

মে ৩১, ২০২৬

মাগুরায় চোর চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার ৫ চোরাই মোটরসাইকেল

মে ৩১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.