Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ধাপে ধাপে জ্বালানির দাম কমানো হবে : জ্বালানি প্রতিমন্ত্রী অমিত
  • রামপালে ওয়ার্ল্ড ভিশনের পানির ট্যাঙ্ক বিতরণ
  • জীবননগরে একরাতে ৪টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি
  • গাছ লাগলেই হবে না, যথাযথ পরিচর্যা করতে হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • বাঘারপাড়ার সাহাবীর হত্যা মামলায় পিতা পুত্র কারাগারে
  • এইচএসসি পরীক্ষা : যশোর বোর্ডে প্রথম দিনে বহিস্কার ২, অনুপস্থিত ২ হাজার ৭৮
  • যশোরে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান ( ভিডিও সহ )
  • গৃহবধূকে যৌন নিপীড়নে থানায় মামলা বিএনপি নেতার মীমাংসা!
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ৩, ২০২৬

জীবননগরে একরাতে ৪টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ৩, ২০২৬
Facebook Twitter WhatsApp
জীবননগরে একরাতে ৪টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি
Share
Facebook Twitter LinkedIn

চুয়াডাঙ্গা সংবাদদাতা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের যাদবপুর মাঠে রাতের আঁধারে চারটি বৈদ্যুতিক সেচ পাম্পের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে কৃষকদের মাঝে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তদের মধ্যে যাদবপুর গ্রামের আবু জাফরের সেচ পাম্পের তিনটি ট্রান্সফরমার এবং একই ইউনিয়নের কয়া গ্রামের আনার আলীর সেচ পাম্পের একটি ট্রান্সফরমার চুরি হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগীরা জানান, সকালে মাঠে গিয়ে তারা সেচ পাম্পের ট্রান্সফরমারগুলো দেখতে না পেয়ে চিন্তিত হয়ে পড়েন। পরে খোঁজাখুঁজির পর নিশ্চিত হন যে দুর্বৃত্তরা রাতের আঁধারে ট্রান্সফরমারগুলো চুরি করে নিয়ে গেছে।

এ ঘটনায় কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং চুরি হওয়া ট্রান্সফরমার উদ্ধারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ জানান, ট্রান্সফর্মার চুরি হওয়া বিষয়টি উদ্বেগজনক।

এ ঘটনায় আমরা এখনো পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ধাপে ধাপে জ্বালানির দাম কমানো হবে : জ্বালানি প্রতিমন্ত্রী অমিত

রামপালে ওয়ার্ল্ড ভিশনের পানির ট্যাঙ্ক বিতরণ

গাছ লাগলেই হবে না, যথাযথ পরিচর্যা করতে হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.