Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার
  • শার্শায় পেঁয়াজ বিজ উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষক ইউসুফ
  • সুন্দরবন ঘেষা গড়ইখালীতে টেকসই রাস্তা গ্রামীণ জীবন বদলের আশা
  • যশোর পৌরসভা : নিবন্ধিত রিকশা তিন হাজার, চলে ২৩ হাজার
  • ঈদ খরচ : হেস্কা মিশনে ব্যস্ত যশোরের কয়েক ডজন সাংবাদিক
  • শহিদ জিয়ার স্মৃতি বিজড়িত উলাশীর খাল পড়ে আছে অযত্নে
  • ভবদহে আবারও জলাবদ্ধতার শঙ্কা  ধীরগতির খনন কাজে উদ্বিগ্ন এলাকাবাসী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
কৃষি

জীবননগরে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবিজ ও সার বিতরণ

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

জীবননগর সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো হাইব্রিড, বোরো উফসী ও রাসায়নিক সার সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব ধানবিজ ও বিভিন্ন প্রকার সার বিতরণ করা হয়।
২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে বোরো হাইব্রিড ও বোরো উফশী ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচিটি জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাস্তবায়ন করেন।

উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমীন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহাবুবা মঞ্জুর মৌনা, কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জুয়েল শেখ, পল্লী উন্নয়ন অফিসার জামিল আক্তার, সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন মোড়ল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পারভেল রানা, উপসহকারী কৃষি কর্মকর্তা বীরেন্দ্র, শাহআলম, দেলোয়ার হোসেন, শিমুল পারভেজ, কৃষকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, উপজেলার বিভিন্ন এলাকার ৬৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিঘা প্রতি একজন কৃষককে ৫ কেজি বোরো উফশী ধান বিজ ও ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেয়া হয় এবং ২০০ জন/বিঘা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিঘা প্রতি দুই কেজি করে বোরো হাইব্রিড ধান বিজ বিতরণ করা হয়।

কৃষক জীবননগর ধানবিজ সার বিতরণ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মার্চ ১৩, ২০২৬

যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার

মার্চ ১৩, ২০২৬

শার্শায় পেঁয়াজ বিজ উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষক ইউসুফ

মার্চ ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.